মাঠের মধ্যেই গিলকে চড় মারলেন ইশান
মঙ্গলবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাটের মুখোমুখি হয় রোহিত শর্মাদের মুম্বই। সেই ম্যাচে ৫৫ রানে জিতে যান হার্দিক পান্ডিয়ারা। সেই হাইভোল্টেজ ম্যাচের আগে মুম্বইয়ের সোশ্যাল মিডিয়ায় শুভমন ও ইশানের একটি খুনসুটির ভিডিয়ো পোস্ট করা হয়। যে দুই তরুণ ভারতীয় দলে খেলার সময়ও হামেশাই এরকম খুনসুটি করে থাকেন।
মুম্বইয়ের পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, আমদাবাদের মাঠে দাঁড়িয়ে শুভমনের জন্য অপেক্ষা করছেন ইশান। মাঠে ঢুকেই ইশানের সঙ্গে হাত মেলান শুভমন। তারপরই শুভমনের বুকের কাছে হাত রেখে দেন ইশান। মজা করে ইশানের গালে চড় মারেন। শুভমনও ছাড়েননি। ইশানকে চাঁটি মারেন শুভমন। ইশানও পালটা মারেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
তারইমধ্যে নেটিজেনদের নজর কেড়ে নিয়েছে একটি বিশেষ দৃশ্য। ওই ভিডিয়োয় যখন প্রথমবার শুভমনকে চড় মারেন ইশান, তখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। শুভমন এবং ইশানদের কীর্তিকলাপ দেখে হেসে বেরিয়ে যান মুম্বইয়ের নয়া পেসার। যদিও শুভমন বা ইশান তখন সেদিকে তাকাননি। সেইসময় অর্জুনের সঙ্গে শুভমনের কোনও কথাও হয়নি।
কিন্তু কেন শুভমন ও অর্জুনের মিম ভাইরাল হয়ে গিয়েছে? মিমের বন্যার পিছনে আসলে আছে জল্পনা। একাধিক মহলে জল্পনা, সচিন-কন্যা অর্থাৎ অর্জুনের দিদি সারার সঙ্গে শুভমনের প্রেমপর্ব চলছে। সেই বিষয়টি নিয়ে কোনওদিনও শুভমন বা সারা প্রকাশ্যে কিছু না বললেও জল্পনায় ইতি পড়েনি। সেই পরিস্থিতিতে শুভমন এবং অর্জুন একে অপরের বিরুদ্ধে নামার আগে 'কিসি কা ভাই, কিসি কি জান'-র পোস্টারও ভাইরাল হয়ে গিয়েছে। তারইমধ্যে মঙ্গলবার অর্জুনের একটি মাত্র বল খেলেন শুভমন। তাতে এক রান করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live