প্রথম দিনের অনুশীলন ক্যাম্পে যা করলেন টাইগাররা
প্রথম দিনের অনুশীলনে ম্যাচের কন্ডিশনের সঙ্গে মানিয়ে ওঠার বিষয়ে কিছু কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একইসঙ্গে দেখানো হয়েছে ক্রিকেটাররা নির্দিষ্ট ম্যাচের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পজিশনে কীভাবে ব্যাট করবেন।
আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলে নতুন করে ডাক পাওয়া পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনি বলেন, ‘আজকের প্র্যাকটিসে ম্যাচ কন্ডিশনের ওপর প্রথম ১০ ওভারে কীভাবে খেলতে হবে, শেষদিকে কীভাবে খেলতে হবে...সে অনুযায়ী ব্যাটারদের নামানো হয়েছে।’
এরপর তিনি বলেন, ‘এই যেমন কাউকে নামিয়ে বলা হয়েছে তুমি ১০ ওভার ব্যাট করো। এভাবেই প্ল্যান দেওয়া হয়েছে, পরে তারা সেভাবেই ব্যাটিং করেছেন। আজকে শুধু ম্যাচ পরিস্থিতিতে মানিয়ে নেয়ার অনুশীলন হয়েছে।’
সিলেটের উইকেট বাউন্সি হলেও সেটা ইংল্যান্ডের মতো পুরোপুরি পাওয়া সম্ভব না বলে মনে করছেন মৃত্যুঞ্জয়, ‘এখানকার উইকেট বাউন্সি আছে। সেক্ষেত্রে সিলেটের উইকেটের সুনাম আছে আগে থেকেই। পুরোপুরি একই রকম উইকেট তো এখানে পাওয়া সম্ভব নয়। আমাদের কিছুটা হলেও প্রস্তুতিতে সাহায্য করবে।’
তিনদিনের ক্যাম্প শেষে আগামী পহেলা মে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। সেখানে পৌঁছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে টাইগাররা। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি