আয়ারল্যান্ডের বোলারদের পিটিয়ে ভারত-পাকিস্তানের টেস্ট রেকর্ডে ভাগ বসাল শ্রীলঙ্কা
গলে আয়ারল্যান্ডের ৪৯২ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৩৫৭ রান তোলে। তার পর থেকে চতুর্থ দিনে খেলতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৩ উইকেটে ৭০৪ রান তুলে।
তৃতীয় দিনে শতরান করে আউট হন ক্যাপ্টেন দিমুথ করুণারত্নে (১৩৩ বলে ১১৫)। ব্যক্তিগত শতরান (১৪৯) পূর্ণ করে অপরাজিত থাকেন ওপেনার নিশান মদুষ্কা। নিশান চতুর্থ দিনে নিজের ইনিংসকে টেনে নিয়ে যান দ্বিশতরানে। তিনি আউট হন ৩৩৯ বলে ২০৫ রান করে। নিশান ২২টি চার ও ১টি ছক্কা মারেন।
তৃতীয় দিনে ৮৩ রানে অপরাজিত থাকা কুশল মেন্ডিস চতুর্থ দিনে শুধু ব্যক্তিগত শতরান পূর্ণ করেন এমন নয়, বরং তিনিও টপকে যান ডাবল সেঞ্চুরির গণ্ডি। কুশল ১৮টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ২৯১ বলে ২৪৫ রান করে মাঠ ছাড়েন।
চার নম্বরে ব্যাট করতে নেমে ঝোড়ো শতরান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তিনি ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১৪ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। ১৪ বলে ১৩ রান করে অবসৃত হন দীনেশ চণ্ডীমল। ১৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন ধনঞ্জয়া ডি'সিলভা।
সুতরাং শ্রীলঙ্কার প্রথম চারজন ব্যাটসম্যানই ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। টেস্টের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার একই ইনিংসের প্রথম চারজন ব্যাটসম্যান ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। ২০০৭ সালে ভারত প্রথমবার এমন নজির গড়ে। বাংলাদেশের বিরুদ্ধে মীরপুর টেস্টে ওয়াশিম জাফর, দীনেশ কার্তিক, রাহুল দ্রাবিড় ও শচিন তেন্ডুলকর ব্যক্তিগত শতরান পূর্ণ করেন।
পরে ২০১৯ সালে পাকিস্তান সেই নজির ছোঁয় শ্রীলঙ্কার বিরুদ্ধে। করাচি টেস্টে শতরান করেন পাকিস্তানের প্রথম চার ব্যাটসম্যান শান মাসুদ, আবিদ আলি, আজহার আলি ও বাবর আজম। এবার তৃতীয় দল হিসেবে সেই নজির ছোঁয় শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গল টেস্টে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার নিশান মদুষ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি