ঠিক বলেছিলেন বিসিবি
আগামী ৩০ মার্চ জাতীয় দলের সঙ্গে লিটনের আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা আছে। যদিও আইপিএলের জন্য বাড়তি কয়দিন ছুটি পেয়েছিলেন লিটন। কিন্তু সেটা আর কাজে লাগল না।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এবারের আইপিএলে দল পেলেও শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করেন সাকিব। লিটন খেলেছেন এক ম্যাচ। আর মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটলাসের হয়ে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। বাজে বোলিং করায় তার আর দিল্লির একাদশে সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলে খেলার সুযোগ পাবেন কিনা- এটা নিয়ে বেশ আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শেষ পর্যন্ত তার সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হলো!
গত ৩১ মার্চ আইপিএলে যারা সুযোগ পেয়েছে তাদের থেকে প্রত্যাশা নিয়ে বিসিবি সভাপতি বলেছিলেন, প্রত্যাশা? (ওদের) খেলায় কিনা তাও তো জানি না। আপনি যদি আমাকে কনফার্ম করতে পারেন খেলাবে, তাহলে আমি প্রত্যাশা করতে পারি। যদি না খেলায় তাহলে কি প্রত্যাশা করব? আগে দেখি খেলায় কিনা।
সে সময় বেশ সমালোচনার মুখে পড়লেও পাপনের ভবিষ্যদ্বাণীটাই সত্যি হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?