মেসি-রোনাল্ডোর মতো পোজ দিয়ে যে বার্তা দিলেন রোহিত
মুম্বই ইন্ডিয়ান্স গত বছর থেকে আইপিএলে ভালো পারফরম্যান্স করতে পারছে না। এবারও তাদের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। তারা লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে। এখন সমর্থক এবং ক্রিকেট মহলে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, তাহলে কি এবারও খালি হাতে ফিরবে মুম্বই ইন্ডিয়ান্স? এইসব প্রশ্নের মাঝেই হঠাৎই দেখা গেল শনিবার রোহিত শর্মা পাঁচটি ট্রফি নিয়ে ফটোশুট করছেন।
২৯ এপ্রিল অর্থাৎ আজকের দিনে ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেন হিটম্যান। তারপর থেকে পাঁচটি মরশুমে চ্যাম্পিয়নও হয়েছে মুম্বই। অধিনায়ক হিসেবে দশ বছর পূর্ণ করে ফেললেন তিনি। আর এই দশ বছর পূর্তি উপলক্ষে অতীতের সাফল্যকে একবার দেখে নিলেন রোহিত শর্মা। তাই আজকের দিনটা রোহিতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মুম্বই ইন্ডিয়ান্স পাঁচটি ট্রফি নিয়ে রোহিতের ফটোশুট টুইট করে ক্যাপশনে লেখেন, 'অধিনায়ক রোহিতের ১০ বছর। মিরাকেলকে বিশ্বাস করার ১০ বছর।'
শুধু এই দিনটাই রোহিতের কাছে গুরুত্বপূর্ণ নয়। ৩০ এপ্রিলও রোহিতের কাছে গুরুত্বপূর্ণ। কারণ সেদিন রোহিতের জন্মদিন। ৩৬-এ পা দেবেন ভারত অধিনায়ক। তবে এবার জন্মদিন পালন করবে আইপিএল দলের সঙ্গে। আর এই দিনই রয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাদের ম্যাচ।
২০০৮ যখন প্রথম আইপিএল শুরু হয় সেই সময় মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম অধিনায়ক ছিলেন সচিন তেন্ডুলকর। তারপর রিকি পন্টিং দায়িত্ব নিলেও সাফল্য না আসায় ২০১৩ সালে মুম্বইয়ের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া রোহিতকে। হিটম্যান ২০১১ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। ২০১৩ সালে রোহিতের হাতে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। তারপর থেকে ইতিহাস গড়েছে মুম্বই। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম দল হিসেবে ১০০টি ম্যাচ জয়ের ইতিহাস রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live