কোহলি, বাবরদের পিছনে ফেললে নতুন রেকর্ড গড়লেন ফখর
শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই-এ ফখর জামান ৩০০০ রানের মাইলস্টোন স্পর্শ করে ফেলল। সেই সঙ্গে একদিনের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হিসেবে তিন হাজার রানের নজির গড়লেন তিনি। আর এশিয়ার মধ্যে দ্রুততম হিসেবে ওডিআই ক্রিকেটে তিন হাজার রান করে ফেললেন ফখর।
ফখর তিন হাজার রানের মাইলস্টোনে পৌঁছতে নিয়েছেন ৬৭টি ইনিংস। তবে তার চেয়ে এগিয়ে রয়েছেন একমাত্র হাসিম আমলা। তিনি অনেক কম ইনিংস নিয়েছেন তিন হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে। ৫৭টি ইনিংস লেগেছিল আমলার। এ দিকে বাবর আজমের লেগেছিল ৬৮টি ইনিংস। ফখরের মতো শাই হোপ ৬৭টি ইনিংস নিয়েছিলেন তিন হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে। ভিভ রিচার্ডস আবার ৬৯টি ইনিংস নিয়েছেন।
শনিবার রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৩৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ড্যারিল মিচেল ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৯ বলে ১২৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। তিনি প্রথম ম্য়াচে ১১৩ রান করেছিলেন।
এ ছাড়া এ দিন নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন ক্যাপ্টেন টম লাথাম। তিনি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৫ বলে ৯৮ রান করে আউট হন। চাদ বোয়েস ৫১ বলে ৫১ রান করেছেন। তিন তারকার হাত ধরেই তিনশোর গণ্ডি টপকায় নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে ৭৮ রানের বিনিময়ে ৪ উইকেট নেন হ্যারিস রউফ। এক উইকেট নেন নাসিম শাহ।
পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩৩৭ রান সংগ্রহ করে নেয়। ১০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটি তাদের রান তাড়া করে দ্বিতীয় বৃহত্তম জয়। এর আগে ২০২২ সালে লাহোরে অস্ট্রেলিয়ার ৮ উইকেটে ৩৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ম্য়াচ জেতে ৪ উইকেটে ৩৪৯ রান তুলে।
কিউয়িদের বিরুদ্ধে এ দিন ফখর জামান ১৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৪৪ বলে ১৮০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ফখর প্রথম ম্যাচে ১১৭ রান করে আউট হয়েছিলেন। এ ছাড়া হাফ-সেঞ্চুরি করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং উইকেটকিপার মহম্মদ রিজওয়ান। বাবর ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৬ বলে ৬৫ রান করে সাজঘরে ফেরেন। রিজওয়ান নট-আউট থাকেন ৪১ বলে ৫৪ রান করে। তিনি ৬টি চার মারেন। নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি, হেনরি শিপলি এবং ইশ সোধি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি