যে কারণে ক্রিকেট আর ভদ্রলোকের খেলা নয়
কিন্তু মাঠের মধ্যে ভিভ থেকে শুরু করে ক্লাইভ লয়েড, গার্নার, হেন্স, লারা প্রত্যেকেই ভদ্র ছিলেন। অস্ট্রেলিয়ার লিলি, থমসন, চ্যাপেল ভাইরা এবং পরের দিকে গিলক্রিস্ট, স্টিভ ওয়া, শেন ওয়ার্ন কেউ নিজেদের ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সংঘাতে বিশ্বাস করতেন না। একটা সময় পাকিস্তান দলে ইমরান, সরফরাজ, মিয়াঁদাদ, মহসিন খান, সিকান্দার বখতদের মধ্য ঝগড়া ছিল।
ভারতীয় দলের কপিল, সুনীল গাভাস্কারদের মধ্যেও ইগোর লড়াই ছিল, তবে ছাই ছাপা আগুনের মতো। সেটা বাইরে প্রকাশ্যে আসেনি। কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে মাঠের মধ্যেই ভারতীয় ক্রিকেটাররা ঝামেলায় জড়িয়ে পড়েছেন প্রায়। তবে এটা শুধু ভারতে নয়, পাকিস্তান এবং বাংলাদেশ ক্রিকেট লিগেও দেখা যায়। প্রশ্ন হচ্ছে হঠাৎ করে ক্রিকেটের মত ভদ্রলোকের খেলায় এত মাথা গরম এবং হিংসাত্মক আচরণ কেন করছেন ক্রিকেটাররা? এর একাধিক কারণ আছে।
প্রথম কারণ আধুনিক ক্রিকেট অনেক বেশি গতিময় এবং আর্থিক দিক থেকে চ্যালেঞ্জিং। শুধু ক্রিকেটার নয়, বিভিন্ন দলের কোচ এবং সাপোর্ট স্টাফদের ওপর মারাত্মক চাপ দেন ফ্রাঞ্চাইজি মালিকরা। আর একটা কারণ প্রত্যেক দল যত ভালো খেলবে তত বেশি বিজ্ঞাপন আসে সেই দলের কাছে। সেটাও একটা অলিখিত চাপ। যেটা সামলাতে হয়নি কপিল বা সানিদের।
ক্রিকেটে আগে এত টাকা ছিল না। এখন একজন ক্রিকেটার কম করে আইপিএল খেললে ২০ থেকে ৩০ লক্ষ টাকা রোজগার করেন। আর নামি ক্রিকেটার হলে তো কথাই নেই। তাই যত বেশি দাম, তার তত বেশি চাপ। এর সঙ্গে ব্যক্তিগত এনডোর্সমেন্ট এবং বিজ্ঞাপন থেকে বিরাট টাকা রোজগারের সুযোগ ফেলে দেওয়ার নয়।
সব মিলিয়ে তাই ক্রিকেট আর জেন্টেলম্যানস গেম নেই। কাগজে- কলমে থাকতে পারে। কিন্তু মাঠের লড়াইয়ে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে আধুনিক ক্রিকেট। আর এখান থেকেই জন্ম নিচ্ছে ব্যক্তিগত শত্রুতা এবং একে অপরকে টেক্কা দেওয়ার কুৎসিত মানসিকতা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live