বিশেষ কারণে দুবাইয়ে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে আপত্তি বিসিবির
ভারতের পাকিস্তান সফরে কিছু নিষেধাজ্ঞা রয়েছে। যার কারণে ভারতীয়রা খেলতে প্রস্তুত নয়। অন্যদিকে, পাকিস্তানও তার দেশের বাইরে এশিয়া কাপ আয়োজন করতে রাজি নয়। তবে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুধুমাত্র ভারতের ম্যাচগুলো তৃতীয় কোনো দেশে খেলা হবে, অন্য সব ম্যাচ পাকিস্তানে হবে। আর এশিয়া কাপের ভেন্যু নিয়েও এক ধরনের বিভ্রান্তিতে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের চেমসফোর্ডে অবস্থান করছে। বৃহস্পতিবার (১১ মে) বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস সেখানে সংবাদমাধ্যমকে ভাষণ দেন।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের দাবি, ৫০ ওভারের ম্যাচ আমরা সেখানে (দুবাই) খেলতে চাচ্ছি না। যদি ২০ ওভারের টি-টোয়েন্টি ম্যাচ হত, সেটা ঠিক ছিল। ৫০ ওভারের ম্যাচ আমরা খেলতে চাচ্ছি না সেখানে (দুবাইতে), সেটা আমরা জানিয়ে দিয়েছি আগেই।
তিনি আরও যোগ করেন, এশিয়া কাপ হবে, আমার মনে হয় হবে। কোনো একটা জায়গায় তো কম্প্রোমাইজিং জায়গায় আসতে হবে। তো সেই জায়গাটা কোথায়, তা নিয়ে আলোচনা তাদের মধ্যে চলছে, ভেন্যু নিয়ে আলোচনা চলছে। এখন ফাইনালি কোথায় (আয়োজন) করবে, এটা তো এখনও তারাই (এসিসি) সিদ্ধান্ত নেয়নি।
এদিকে এশিয়া কাপের আয়োজক হিসেবে শ্রীলঙ্কার নামও এসেছে। এ বিষয়ে জালাল ইউনুসের ভাষ্য, দুবাইতে গরমের কারণে খেলতে রাজি না বিসিবি। বাকিসব ব্যাপারেই রাজি আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
জালাল আরও যোগ করলেন, আসলে বাংলাদেশের চাওয়া ছিল, আমরা গরমে খেলতে চাই না। এখন কোথায় গিয়ে খেলা হয়, কীভাবে হয়; তা এসিসি সিদ্ধান্ত নিবে। দুবাইতে খেলার সমস্যাটা জন্য হচ্ছে গরমের জন্য। আমরা চাই না ক্রিকেটাররা সেখানে খেলে চোটে পড়ুক। এগুলা এড়ানোর জন্যই আমরা সেখানে (খেলতে) চাচ্ছিলাম না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live