মাঠে চরম অন্যায় করে জরিমানা সহ নিষিদ্ধ হলেন ক্লপ
গতকাল ১৭ মে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। এর ফলে আগামী রোববার অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে টাচলাইনে থাকতে পারবেন না, জার্মান এ কোচ। আর ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত দ্বিতীয় ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। এতে চলতি লিগের দলের শেষ ম্যাচে সাউথ্যাম্পটনের বিপক্ষে টাচলাইনে থাকতে পারবেন তিনি।
টটেনহ্যামের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলে জিতে লিভারপুল। ম্যাচের ৯৪তম মিনিটের গোলে জয় নিশ্চিতের পর উদযাপনের একপর্যায়ে দৌড়ে চতুর্থ অফিশিয়ালের সামনে গিয়ে কিছু একটা বলেছিলেন ক্লপ। এ কারণে ম্যাচ রেফারি তাকে হলুদ কার্ড দেখান। এরপর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রেফারির সমালোচনা করেন জার্মান এ কোচ। ক্লপের ভাষ্যমতে, তাদের নিয়ে হয়তো ইংলিশ রেফারি টিয়েরনির কোনো ‘সমস্যা’ আছে।
শিরোপাহীন চলতি মৌসুমের শেষ ভাগে বেশ ফর্মে রয়েছে লিভারপুর। টানা সাত জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগও খেলার সম্ভাবনা জাগিয়েছে দলটি।
৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে দলটি। ৬৬ পয়েন্ট নিয়ে তালিকার চারে ম্যানচেস্টার ইউনাইটেড আর তিনে নিউক্যাসল ইউনাইটেড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live