এশিয়া কাপ আয়োজনে বিসিবির না বলার আসল কারন ফাঁস
এদিকে এশিয়া কাপ আয়োজনে হাইব্রিড মডেল প্রস্তাব করা হয়েছে। এ ছাড়াও নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্টটি আয়োজনের কথাও ভাবছে আয়োজকরা। তবে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এশিয়া কাপ আয়োজনের বিষয়টি পুরোপুরি ভারতের ওপর নির্ভর করছে। বিশ্ব ক্রিকেটের পরাশক্তিরা যেভাবে চাইবে, সেভাবেই সিদ্ধান্ত নেবে এসিসি। তবে নিরপেক্ষ ভেন্যুতে আসরটি হবে বলে অনুমান করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
কারণ হাইব্রিড মডেলে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আবার নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত নাকি কাতারে হবে তা নিয়েও আছে নানা গুঞ্জন। তবে বাংলাদেশ এশিয়া কাপ আয়োজনে রাজি হলে এই জটিলতা থাকত না।
ঢাকায় এশিয়া কাপ করার প্রস্তাব করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিসিবি তা প্রত্যাখান করে দিয়েছে। কারণ ওই সময় বাংলাদেশে বৃষ্টির হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেছেন বিসিবি বস পাপন।
তিনি বলেন, ‘আমাদের (পিসিবি থেকে) প্রস্তাব করা হয়েছিল, কিন্তু বাংলাদেশে তো ওই সময় বৃষ্টি থাকবে। টি-২০ হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওই সময়ে আমার মনে হয় না ওয়ানডে খেলা সম্ভব হবে। আমাদের যখন প্রস্তাব করা হয়েছিল তখনই বলেছি, বাংলাদেশে ওই সময়ে বৃষ্টি থাকবে, খেলা সম্ভব হবে না।’
এশিয়া কাপ কোথায় ও কীভাবে হবে তার ধারণাও দিয়েছেন পাপন, ‘এসিসি এখন পর্যন্ত আমাদের কিছু জানায়নি। মনে হচ্ছে, এশিয়া কাপ হবে। কোথায় হবে এটা এখনও বলা মুশকিল। আসরটি হাইব্রিড অথবা যে কোনো এক দেশে হতে পারে।’
পাপনের ভাষ্যমতে, এশিয়া কাপ হাইব্রিড মডেলে হলে সেটা হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে। আর নিরপেক্ষ ভেন্যুতে হলে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা বেশি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live