ইংল্যান্ড থেকে বড় প্রস্তাব পেয়েছেন মিরাজ
ইংলিশ কাউন্টি দলে খেলার প্রস্তাব পাওয়ার বিষয়টি মিরাজ নিজেই ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন। গেল ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডানে খেলেছেন মিরাজ। তার সঙ্গে একই দলে খেলেছেন জ্যাক লিনটট।
মূলত মিরাজের কাছে এই প্রস্তাবটি এসেছে লিনটটের মাধ্যমেই। কাউন্টি দল ওয়ারউইকশায়ারে হয়ে খেলেন লিনটটও। তারও ইচ্ছা মিরাজ যেন আসন্ন এই মৌসুমে তার সঙ্গে একই দলে খেলেন।
যদিও মিরাজের কাছে প্রাধান্য পাচ্ছে জাতীয় দলের ম্যাচ। আর জাতীয় দলের খেলা না থাকলেই সেই সময়ে কাউন্টিতে যাবেন তিনি, 'আমার কাছে প্রস্তাব এসেছে, কিন্তু যাওয়া না যাওয়া পুরোটাই নির্ভর করছে সে সময় আন্তর্জাতিক সূচি আছে কিনা।'
'যদি সুযোগ থাকে অবশ্যই চেষ্টা থাকবে যেন যাই। আপাতত আমার মনোযোগ আফগানিস্তান সিরিজে। আজ থেকে অনুশীলন শুরু করেছি। আশা করছি সিরিজটা ভালো যাবে।'
এদিকে মিরাজের বন্ধু এবং সতীর্থ মুস্তাফিজুর রহমানের কাছেও বিদেশি লিগে খেলার প্রস্তাব এসেছে। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি আসর মেজর ক্রিকেট লিগে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি।
অবশ্য এই লিগটি জুলাইয়ের মাঝামাঝি অনুষ্ঠিত হবে। সেই সময়ে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে ব্যস্ত থাকতে হবে মুস্তাফিজকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ