‘আমায় কখনো কেউ ভালোবাসেনি’
আজ সোমবার (২২ মে) এই রিপোর্ট লেখা পর্যন্ত এই নারী ফুটবলারের ছবিটি সোশ্যাল মিডিয়ায় পছন্দ করেছেন প্রায় ১৮শত মানুষ। অনেকেই তার কমেন্টে লিখেছেন নানান মন্তব্য। তার এই পোস্টে পাশে পেয়েছেন তার সতীর্থ মারিয়া মান্ডা ও মাতসুশিমা সুমাইয়া। ফুটবলার মারিয়া মান্ডা লিখেছেন, ‘বন্ধু আমিতো ভালোবাসি’। সুমাইয়া লিখেছেন, ‘পার্টনার আমরাতো বাসি।’
সতীর্থ ছাড়াও অনেকেই মন্তব্য করেছেন। ফিরোজ হোসেন নামে একজন লিখেছেন, ‘ভালোবাসি বললেই মানুষ অপ্রিয় হয়ে যায়, তাই ভালোবাসি না বলাই শ্রেয়।’ আবার ফয়সাল তালুকদার নামে এক কমেন্টেকারী লিখেছেন, ‘তুমি এত সুন্দর তোমাকে ভালোবাসা যায়, তুমাকে দেখেই শান্তি।’
চলতি বছরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। যার কারণে অনুশীলন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অলস সময় কাটাচ্ছেন দেশের নারী ফুটবলাররা। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে নিজের মনের কথা জানাচ্ছেন শামসুন্নাহার।
ক্যারিয়ারের শুরুতে শামসুন্নাহার সিনিয়রকে কোচ লেফটব্যাক পজিশনে খেলাতেন। মাঝে কিছুদিন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও। কিন্তু আবার আগের পজিশনে ফিরে এসেছেন শামসুন্নাহার। সিনিয়র শামসুন্নাহারের বাড়ি ময়মনসিংহের দক্ষিণ রানীপুর গ্রামে। ২০১৪ সালে প্রথমবার বয়সভিত্তিক জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পান। এর পর থেকে নিয়মিত বাংলাদেশ দলের বয়সভিত্তিক ও জাতীয় দলে খেলছেন। ময়মনসিংহ ভাষাসৈনিক শামসুল হক কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী শামসুন্নাহার এবারের সাফে বাংলাদেশের রক্ষণটা দারুণভাবে আগলে রেখেছেন।
অনুশীলনে কোচ গোলাম রব্বানী প্রায়ই চিৎকার করে বলেন, ‘ওই শামসু, ওই চামপু, আরও সামনে এগিয়ে যা।’ জাতীয় দলে বর্তমানে খেলছেন দুজন শামসুন্নাহার। তাঁদেরই একজন সিনিয়র শামসুন্নাহার খেলেন ডিফেন্ডার পজিশনে। পুরো নামে না ডেকে কোচ মজা করে শামসুন্নাহারকে এভাবেই ছোট নামে ডাকেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live