আইপিএলের চ্যাম্পিয়নরা পাবে বিশাল অঙ্কের টাকা, রানার্স-আপ দল পাবে যত টাকা
আজ ২৮ মে রোববার ভারতের আহমেদাবাদে আইপিএলের ফাইনাল মহারণে মুখোমুখি হবে আসরের অন্যতম সেরা দুই দল চেন্নাই সুপার কিংস ও আইপিএল এর ১৫ তম আসরের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানস। এ দুই দলের লড়াই দিয়েই চলতি আসরের শুরু হয়েছিল, এবার আইপিএল প্রেমীরা মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়ার দ্বৈরথ দিয়েই শেষটা দেখবে।
ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে রেকর্ড পরিমাণ লাভবান হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। প্রতিনিয়তই নতুনত্বে সাজানো এ টুর্নামেন্টের প্রাইজমানিও চোখ কপালে ওঠার মতো।
আইপিএলের ১৬ তম আসরে মোট প্রাইজমানির পরিমাণ ৪৬ দশমিক ৫ কোটি রুপি। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি। এরপর ১৩ কোটি রুপি পাবে রানার্স-আপ দল। তিনে থাকা মুম্বাই পাচ্ছে ৭ কোটি রুপি। আর শীর্ষ চারে থাকা লখনৌ সুপার জায়ান্ট পেয়েছে ৬ দশমিক ৫ কোটি রুপি।
এখানেই শেষ নয়, আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারি ১৫ লাখ রুপি করে পাবেন। এ ছাড়া সেরা উদীয়মান ক্রিকেটার ২০ লাখ রুপি, সেরা মূল্যবান প্লেয়ার ১২ লাখ রুপি, পাওয়ার প্লেয়ার অব দ্যা সিজন ও সুপার স্ট্রাইকার অব দ্য সিজন ১৫ লাখ করে পাবেন। এর সঙ্গে গেম চেঞ্জার অব দ্য সিজনও ১২ লাখ রুপি পাবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live