আজ জিতলেই বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত
এছাড়াও কোরিয়াকে হারাতে পারলে জুনিয়র বিশ্বকাপেও জায়গা পাবে লাল-সবুজের দল। কোচ মামুন-উল-রশিদ বলেছেন, এশিয়া কাপের সেমিফাইনালে ওঠা এবং প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা।
দলের সহকারী কোচ হেদায়তুল ইসলাম রাজীব ওমান থেকে জানিয়েছেন, দলে চোট সমস্যা রয়েছে। কয়েকজন এখানে খেলতে গিয়ে ব্যথা পেয়েছে। এরপরও আমরা চেষ্টা করবো, কোরিয়ার বিপক্ষে ভালো ম্যাচ উপহার দিতে। জানি, কোরিয়া শক্তিশালী দল। তবে ভারতে যেভাবে ছেলেরা খেলেছিল, সেটা খেলতে পারলে জেতার সুযোগ রয়েছে। আমরা এই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের পাশাপাশি বিশ্বকাপে খেলার সুযোগ পাবো। আমার মনে হয়, ছেলেরা সর্বোচ্চটা দিয়ে খেলবে।
দলের সমন্বয়ক মেহবুব এহসান রানা দাবি করেন, এই ম্যাচ নিয়ে খেলোয়াড়রা উত্তেজিত। এ সুযোগ তারা কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। একটা ম্যাচ জিতলেই বিশ্বকাপে যাবো- এমন সুযোগ আগে কখনো আসেনি।
এর আগে স্বাগতিক ওমানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল যুবরা। তবে পরের ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-১ গোলে হেরে যায় বাংলাদেশি শিবির। লাল-সবুজরা তখন উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে তাদের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live