ঢাকায় আসছে গোলরক্ষক মার্টিনেজ, ভক্তদের জন্য বিশেষ বার্তা
ফুটবল বিশ্বের বাজপাখি খ্যাত গোলরক্ষক মার্টিনেজের বাংলাদেশ সফর নিয়ে সুসংবাদটা দিয়েছিলেন কলকাতার স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের উদ্যোক্তা শতদ্রু দত্ত। এবার এই খবর নিজেই নিশ্চিত করেছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।
গতকাল সোমবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোষ্ট করেন মার্টিনেজ। এই পোষ্টে ৩০ বছর বয়সী এই তারকা জানান, বাংলাদেশের ভক্তদের সঙ্গে দেখা করার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তার মনে।
কাতারে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তৃতীয়বারের মতো বিশ্বসেরা ফাইনালে মেসি-আলভারেজের মতো দারুণ খেলেন গোলকিপার মার্টিনেজ। যার সুবাদে বিশ্বকাপের গোল্ডেন গ্লোভস অ্যাওয়ার্ডও পান তিনি।
আগামী জুলাইয়ের ৩ থেকে ৫ জুলাই তারিখ ভারতীয় উপমহাদেশ ভ্রমণে আসবেন মার্টিনেজ। এই সফরে একদিনের জন্য ঢাকায় আসার কথা রয়েছে বিশ্বকাপের সেরা গোলকিপারের।
মার্টিনেজ জানান, এই সময়ে মোহনবাগান ক্লাবের মাঠে একটি চ্যারিটি ফুটবল ম্যাচের প্রধান অতিথি তিনি। বিভিন্ন চ্যারিটেবল কার্যক্রমে অংশ নেবেন তিনি। ভক্তদের সঙ্গে তার কিছু প্রোগ্রাম রয়েছে। ওই পোস্টেই বাংলাদেশের ভক্তদের সঙ্গে দেখা করার কথা বলেছেন মার্টিনেজ।
বুধবার তার এজেন্ট শতদ্রু দত্ত ঢাকা সফরে আসবেন। এর পরদিন সংবাদ সম্মেলন করে মার্টিনেজের সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে তিনি জানান, ৩ জুলাই ঢাকায় আসবেন। শেষ দুই দিন থাকবেন কলকাতায়।
শতদ্রুকে ধন্যবাদ দিয়ে মার্টিনেজ তার কার্যক্রমের বিবরণী দিয়ে শেষ দিকে লিখেছেন, ‘আমি জানি কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার বিশাল ভক্তগোষ্ঠী আছেন। তাদের সঙ্গে দেখা হবে, আমি রোমাঞ্চিত। আমি তোমাদের ভালোবাসি।’
গত বিশ্বকাপে কাতার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দারুণ সব সেভে আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক ছিলেন মার্টিনেজ। অতিরিক্ত সময়ে যখন স্কোর ৩-৩, তখন র্যান্ডাল কোলো মুয়ানির লক্ষ্যে নেওয়া শট অবিশ্বাস্যভাবে বাঁ পায়ে সেভ করেন তিনি। টাইব্রেকারেও কিংসলে কোম্যানকে রুখে দিয়ে ট্রফি জয়ে অবদান রাখেন মার্টিনেজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live