চরম বিপদের আভাসঃ পাকিস্তান থেকে সরিয়ে নেয়া হচ্ছে এশিয়া কাপ
ইতোমধ্যে টুর্নামেন্টটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তাদের প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নেয়া হচ্ছে।
দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলটিকে না করে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। বিসিসিআইয়ের চাওয়া, একমাত্র শ্রীলঙ্কাতেই খেলবে তারা। এদিকে শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজনে প্রস্তুত।
তবে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি আগেই জানিয়ে দিয়েছিলেন, যদি ভারত তাদের প্রস্তাবে না মানে কিংবা পাকিস্তানে এসে ভারত এশিয়া কাপ না খেলে তাহলে তারাও ভারতে গিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলবে না। আগামী অক্টোবরে ভারতে বসবে এবারের ওয়ানডে বিশ্বকাপ।
এখন যদি ভারত পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ না খেলে, অথবা পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে রাজি না হয় তাহলে তাদের ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দেবে শঙ্কা। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এশিয়া কাপ আয়োজন করতে না পারলে বিশ্বকাপও বয়কট করতে পারে পাকিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে ৪৮ গ্রাহকের কোটি টাকা উধাও, বের হলো আসল রহস্য
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ, জেনে নিন কারা পাবেন সুবিধা