মাঠে নামার আগে ফুটবল বিশ্বে নতুন এক রেকর্ড গড়লেন আর্জেন্টিনা
আগামী ১৫ জুন বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আকাশচুম্বী দাম নিয়ে শুরুতে সমালোচনা চললেও প্রথম দফায় ছাড়ার ১০ মিনিটের মাঝেই শেষ ম্যাচের টিকিট।
দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বেইজিংয়ের স্থানীয় সময় দুপুর ১টায় টিকেট বিক্রি শুরু হয়েছিল। তবে কি পরিমাণ টিকেট বিক্রি হয়েছে, আয়োজকরা তা জানায়নি। ৬৮ হাজার আসনের স্টেডিয়ামে সবচেয়ে কম দামি টিকেটের মূল্য ছিল ৮২ মার্কিন ডলার। টাকার অংকে প্রায় ৯ হাজার টাকা। আর সর্বোচ্চ মূল্য ছিল ৬৭৫ ডলার বা প্রায় ৭৩ হাজার টাকা।
টিকেটের মূল্য বেশি উল্লেখ করে চীনে নানা আলোচনা-সমালোচনা ছিল। তবে এখন এসব টিকেট ২ হাজার ৭৪৩ ডলার বা প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকায় রিসেল হতে পারে বলে ধারণা করছে চীনের গণমাধ্যম। বৃহস্পতিবার আরও এক দফা টিকেট ছাড়া হবে। ১৫ জুন বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে হবে ম্যাচ।
বেইজিংয়ে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট হস্তান্তরযোগ্য নয়। টিকিটের সঙ্গে ক্রেতার ফটো আইডিও সংযুক্ত করে দেয়া হচ্ছে। এরপরও চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাটে’ সবচেয়ে বেশি দামের টিকিট বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকায় কেনার প্রস্তাব উঠেছে।
এশিয়া সফরে পূর্ণ শক্তির দল নিয়েই যাবে আর্জেন্টিনা। যদিও এই দল থেকে বাদ পড়েছেন লাউতারো মার্টিনেজ ও পাওলো দিবালা। সম্প্রতি ইনজুরির কারণে ছিটকে গেছেন গঞ্জালো মন্টিয়েল। তার পরিবর্তে কাউকে দলে নেয়ার বিষয়টি এখনো নিশ্চিত করেনি আলবিসেলেস্তেরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন