অবাক ফুটবল বিশ্বঃ সৌদি লিগের সেরা একাদশে জায়গা হল না রোনালদোর
পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ। এ ছাড়া কিংস কাপ ও সুপার কাপে সেমিফাইনাল থেকেই শেষ হয়েছে তার দলের শিরোপা স্বপ্ন।
দলের শূন্যতার সীমাহীন বাস্তবতায় ব্যক্তিগত অর্জনেও নেই রোনালদোর নাম। লিগের মৌসুম সেরা একাদশেও ৩৮ বছর বয়সী এই পর্তুগিজ তারকার কোনো প্রভাব নেই। পর্তুগিজ ফরোয়ার্ডের জায়গায় একাদশে স্থান পেয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওডিওন ইঘালো। আল হিলালে খেলেন ৩৩ বছর বয়সী ইঘালো।
একাদশে আল ইত্তেহাদের সর্বোচ্চ পাঁচ খেলোয়াড় রয়েছে। আর রোনালদোর দল থেকে জায়গা পেয়েছেন দুইজন।
গত বছরের আগস্টে শুরু হয়েছিল সৌদি প্রো লিগ। আর চলতি বছরের শুরুতেই আল নাসরে যোগ দেন রোনালদো। গত ২২ জানুয়ারি প্রথমবারের মতো লিগে খেলতে নামেন তিনি। এ কারণে ৩০ ম্যাচের লিগে সুযোগ পান মাত্র ১৬ ম্যাচে।
১৬ ম্যাচে ১৪ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার। যা তার দলের হয়ে মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ, আর পুরো লিগ মিলিয়ে পঞ্চম সর্বোচ্চ। এমন পারফরম্যান্সেও মৌসুমের সেরা একাদশে জায়গা হয়নি বিশ্বের অন্যতম সেরা এ ফরোয়ার্ডের।
সৌদি প্রো লিগের মৌসুমসেরা একাদশ সাজিয়েছে ফুটবলের তথ্যপঞ্জি নিয়ে কাজ করা ‘অপটা অ্যানালিস্ট’। লিগের তৃতীয় সর্বোচ্চ ১৯ গোল করে রোনালদোর জায়গায় স্থান হয়েছে আল হিলালের স্ট্রাইকার ইঘালোর।
২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ধারে ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন নাইজেরিয়ান ইঘালো। ধারে গিয়ে ইউনাইটেডের হয়ে ২৩ ম্যাচে ৫ গোল করেন তিনি।
আক্রমণভাগে ইঘালোর দুই পাশে জায়গা পেয়েছেন আল ফাতেহ’র দুই ফরোয়ার্ড মুরাদ বাতনা ও ফিরাস আল বুরাইকান। তবে একাদশে জায়গা হয়নি লিগে সর্বোচ্চ ২১ গোল করা আল ইত্তেহাদের আবদেররাজ্জাক হামাদুল্লাহ’র।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live