সাকিবের বোলিং শুরু
বৃহস্পতিবার মিরপুর এসে শুরুতে বিসিবির ট্রেনারকে সঙ্গে নিয়ে লম্বা সময় রানিং সেশন করেন সাকিব। এরপর চলে যান ইনডোরে। সেখানে স্পিন কোচ রঙ্গনা হেরাথের অধীনে বোলিং শুরু করেন সাকিব।
প্রায় ৩০ মিনিটের মত বোলিং অনুশীলন চালিয়ে যান এই অলরাউন্ডার। তবে দুই ভাগে এই অনুশীলন শেষ করেন তিনি।শুরুর ভাগে কোন রান-আপ ছাড়া হেরাথকে নিয়ে নিজের বোলিং নিয়ে কাজ করেন সাকিব। জায়গায় দাঁড়িয়ে লম্বা সময় বল করেন।
এছাড়া হেরাথের সঙ্গে নিজের ল্যান্ডিং নিয়ে কাজ করতে দেখা যায় সাকিবকে। দীর্ঘক্ষণ জায়গায় দাঁড়িয়ে বোলিং শেষে বিরতি নেন। এরপর ছোট ছোট রান আপ নিয়ে আরও খানিকক্ষণ টানা বোলিং করেন এই অলরাউন্ডার।
সব মিলিয়ে ৭ ওভারের মত বোলিং শেষে সাকিব চলে যান ইনডোরে। সেখানে কিছুক্ষণ অবস্থান করে গাড়িতে ওঠে মাঠ ত্যাগ করেন সাকিব।
বিসিবির মেডিকেল বিভাগ ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছে, 'এখন সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। ধীরে-ধীরে অনুশীলনের মাত্রা বাড়বে। আপাতত অনুশীলনে কোনো বাঁধা নেই। আঙুলে কোনো সমস্যা নেই।'
চোটের কারণে আপাতত আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্টে খেলতে পারছেন না সাকিব। তবে সাকিবের অনুশীলন দেখা আশা করা যাচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরবেন এই অলরাউন্ডার।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমি এক্স রে দেখেছি। দেখে মনে হয়েছে ঠিক আছে। আমরা আশাবাদী ওয়ানডে সিরিজ থেকে সে খেলতে পারবে।'
এদিকে সাকিবের সঙ্গে বোলিংয়ের সময় থাকা একজন ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'সাকিব ভাই ৭ ওভারের মত বোলিং করেছেন, তবে বড় রান আপে নয়। জায়গায় দাঁড়িয়ে করেছেন, দেখছিলেন নিজেকে। বোলিংয়ের সময় তেমন কোন সমস্যা হয়নি তার।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live