২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে চুরনাত সিদ্ধান্ত জানালেন নেইমার
ইনজুরি থাকায় জাতীয় দলের জার্সিতেও মাঠে নামা হচ্ছে না ৩১ বছর বয়সী এই ফুটবলারকে। কাতার বিশ্বকাপ শেষে নেইমার বলেছিলেন আরেকটি বিশ্বকাপ খেলবেন কি না সেটি নিজেও জানেন না। ২০২৬ বিশ্বকাপে নেইমারের বয়স হবে ৩৪ বছর। সবকিছু ঠিক থাকলে সেই বিশ্বকাপ খেলারই ইঙ্গিত দিলেন এই তারকা ফুটবলার।
২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। সেই বিশ্বকাপের আরও তিন বছর বাকি থাকলেও ২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের ইচ্ছার কথা ইতোমধ্যেই প্রকাশ করেছেন নেইমার।
নেইমার জুনিয়র ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে ৯০০ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন নেইমারের সতীর্থ রদ্রিগোও। সেই অনুষ্ঠানেই নেইমার কথা বলেন ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে। আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে নেইমার বলেন, ‘ঈশ্বর চাইলে খেলব।’
২০২৬ বিশ্বকাপ প্রসঙ্গ ছাড়াও নেইমার কথা বলেন আনচেলত্তি ইস্যুতে। ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার মনে করেন বিদেশি কোচের অধীনে ভালো অভিজ্ঞতা হবে ব্রাজিলের। তিনি বলেন, ‘ব্রাজিলের এখন বিদেশি কোচ নিয়োগের ভালো সুযোগ রয়েছে। আনচেলত্তি এমন একজন কোচ যিনি প্রায় সব শিরোপাই জিতেছেন। আমি নিশ্চিত তিনি আমাদের অনেককিছু শেখাতে পারবেন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live