লিওনেল মেসির সঙ্গী হলেন সাবেক সতীর্থ বন্ধু
এদিকে যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামি ইতোমধ্যে বুস্কেটস এর যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নিজেদের টুইটার হ্যান্ডেলে বুস্কেটসকে নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে তা নিশ্চিত করে মায়ামি।
দু বছরের চুক্তিতে আগামী মৌসুমে যুক্তরাষ্ট্রের এমএলএসে দেখা যাবে ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারকে। ২০০৮ সাল থেকে বার্সেলোনার হয়ে খেলেছেন তৃতীয় সর্বোচ্চ ৭২২ ম্যাচ। স্পেনে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ, কোপা দেল রে সহ মোট ৩২ শিরোপা। সৌদি আরব, কাতার থেকে বেশ কিছু প্রস্তাব পেলেও রাজি হননি বুস্কেটস।
উল্লেখ্য, গত ১০ মে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগতাড়িত এক ভিডিও বার্তায় বুস্কেটস বার্সেলোনা ছাড়ার কথা জানান। তিনি বলেন, এটা সম্মানের, এটা গর্বের যে আমি এই ক্লাবের ব্যাজ পরতে পেরেছি। কিন্তু সবকিছুর শেষ আছে। খুব সহজে নেয়া সিদ্ধান্ত, দল ছাড়ার সময়টা এসে গেছে। যে সব মানুষ এই দীর্ঘ যাত্রায় আমাকে সঙ্গ দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই, সেই সঙ্গে ক্লাবের সদস্য ও সমর্থকদেরও।
২০০৫ সালে বার্সেলোনায় যোগ দেয়ার পর দুই মৌসুম ক্লাবটির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন বুস্কেটস। পেপ গার্দিওলা যখন বার্সেলনার বি দলের কোচ, সে সময় প্রথমবারের মতো তিনি বার্সার বি দলে সুযোগ পান। ২০০৮ সালে রেসিং সান্তান্দারের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক হয় বুস্কেটসের।
এরপর দ্রুতই তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। ২০০৯ সালে গার্দিওলার অধীনে বার্সেলোনা এক মৌসুমে ছয় শিরোপার রেকর্ড গড়ে। একমাত্র ফুটবল ক্লাব হিসেবে এই কৃতিত্ব দেখায় তারা। বুস্কেটস সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live