যে কারণে ১৯ বছরেই অবসরে আয়েশা নাসিম
বয়স কেবল ১৯ ছুঁইছুঁই। এই বয়সেই পাকিস্তানের হয়ে ৩০টি আন্তর্জাতিক টি-২০ খেলে ফেলেছেন আয়েশা নাসিম। চারটি ওয়ানডেও খেলেছেন ২০২১ সালের জুনে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেক হওয়া আয়েশা।
ক্রিকেটে তার অনেক দূর যাওয়ার ছিল। কিন্তু হুট করে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তিনি। কারণ হিসেবে উল্লেখ করেছেন ইসলাম অনুসরণ করে জীবনযাপন করতে চাওয়ার কথা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তার অবসর নেওয়ার বিষয়টি জানিয়ে দিয়েছেন আয়েশা নাসিম। পিসিবিকে তিনি বলেছেন, ‘আমি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ইসলামের নীতি অনুসরণ করে জীবন পরিচালনা করতে চাই।’
আয়েশা নাসিম ৩০ টি-২০ খেলে ৩৬৯ রান করেছেন। তার সর্বোচ্চ ইনিংস ৪৫। তবে দারুণ প্রতিভাবান মনে করা হতো তাকে। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার মারা একটি ছক্কা টুইট করে ওয়াসিম আকরাম লিখেছিলেন, ‘জেনুইন ট্যালেন্ট।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- শুরু বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live