৮০৭ ছাগল দিয়ে নতুন যে রেকর্ড গড়লেন মেসি
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে এরই মধ্যে ৮০০-এর বেশি গোল করেছেন। ভক্ত-সমর্থকদের অনেকেই মেসিকে সর্বকালের সেরা (গ্রেটেস্ট অব অল টাইম বা গোট) বলে থাকেন।
ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে নতুন ঠিকানা ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। অভিষেক ম্যাচেই পেয়েছেন গোলের দেখা। তাকে সম্মান জানাতে এবার ৮০৭ ছাগল দিয়ে অভিনব প্রচার করেছে জনপ্রিয় ফুড ও বেভারেজ কোম্পানি লেইস করল।
সোমবার (২৪ জুলাই) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন বলা হয়েছে, মায়ামির জার্সিতে দুর্দান্ত এক গোলে অভিষেক রাঙিয়েছেন মেসি। সেই গোলটি মেসির ক্যারিয়ারের ৮০৮তম গোল। অভিষেকের আগে মেসির গোলসংখ্যা ছিল ৮০৭। মূলত মেসির এমন রাজকীয় অভিষেক উদযাপনের পাশাপাশি তাকে স্বাগত জানাতে অভিনব এক প্রচারণা করে সবাইকে তাক লাগিয়ে দিল বেভারেজ কোম্পানি।
৮০৭ ছাগল দিয়ে মেসির মুখ তৈরি করেছে প্রতিষ্ঠানটি, যা দেখে হতবাক পুরো ফুটবলবিশ্ব। ছাগলগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে, যা ওপর দেখলে মেসির মুখ বলে মনে হচ্ছে। নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পেজে এই ভিডিওটি পোস্ট করে লেইস, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নেটিজেনরাও এমন প্রচারণার প্রশংসা করেছেন।
ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে নতুন অধ্যায়ের শুরু করেন মেসি। ম্যাচের ৫৪তম মিনিটে বদলি হিসেবে নেমেই দলকে জয়খরা কাটান মেসি। ম্যাচের ৯৪তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে শুধু দলকে জেতাননি মেসি, দিয়েছেন শ্রেষ্ঠত্বের প্রমাণ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ