বিশ্বকাপে সাকিব দেখাতে চান বাংলাদেশ কতোটা ভালো দল
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে তামিম ইকবাল ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়লে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে দেশের নেতৃত্ব দিবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ ওয়ানডেতে কতটা ভালো দল হয়ে উঠেছে, তা বিশ্বকাপে দেখাতে চান বলে মন্তব্য করেছেন নতুন ওয়ানডে অধিনায়ক।
লঙ্কা প্রিমিয়ার লিগের উপস্থাপিকা রিধিমা পাঠক সাকিব আল হাসানকে অধিনায়কত্ব পাওয়ার জন্য অভিনন্দন জানান। তখন বাংলাদেশ অধিনায়ক মন্তব্য করে বলেন, ‘নেতৃত্ব আমার কাছে নতুন কিছু নয়, দলের জন্য এটা একটা চ্যালেঞ্জ। গত চার বছরে আমরা কতটা ভালো দল হয়ে উঠেছি। এটা আমাদের জন্য দারুণ সুযোগ এই বিশ্বকাপে ভালো করার। আমরা খুব ভালো দল, সাদা বলের ফরম্যাটে আমরা দারুণ খেলছি। সবাইকে দেখানো উচিত আমরা কতটা ভালো দল।’
বিশ্বসেরা অলরাউন্ডার আরও বলেন, ‘আমার বোলিংটা বেশ ভালো হচ্ছে। তবে ব্যাটিংয়ে এখনো বড় রান পাইনি। তা ছাড়া তেমন সুযোগও মেলেনি। যখন সুযোগ পাব আশা করি বড় ইনিংস উপহার দিতে পারব।’
ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ বেশ শক্তিশালী দল। বিশ্বকাপের সুপার লিগে তিন নম্বর অবস্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে টাইগাররা। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসরের কিছুদিন আগে নেতৃত্বের পালাবদল কোনো দলের জন্যই সুখকর নয়। টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে অধিনায়ক সাকিবের অধীনে বাংলাদেশ দুই মেগা আসরে দারুণ করবে বলে আশাবাদী ক্রিকেটপ্রেমীরা।
২০ আগস্ট লঙ্কা প্রিমিয়ার লিগ শেষ করে বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রস্তুতিতে অংশ নিবেন সাকিব, লিটন এবং শরীফুল। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ আগস্ট এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিব বাহিনী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ