দীর্ঘদিন চিকিৎসার পর দেশে ফিরলেন সাইফউদ্দিন কেমন তার বর্তমান অবস্থা
দীর্ঘদিন পর জাতীয় দলে ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনিও লাল-সবুজ জার্সিতে মনে রাখার মতো পারফরম্যান্স করেছিলেন। কিন্তু স্বপ্নের শুরুটা আর তার পক্ষে সম্ভব নয়। ইনজুরির কারণে বারবার পড়ে যেতে হয়েছে সাইফউদ্দিনকে। হারিয়েছেন ফর্মও।
চোটের চিকিৎসা নিতে সম্প্রতি কাতারে গিয়েছিলেন সাইফুদ্দিন।। চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন এই ক্রিকেটার। কাতারে চিকিৎসা নেওয়ার সময় তার পিঠের ব্যথা কমে গেছে বলে জানা গেছে। পিঠে বিশেষ ইনজেকশন দিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
এর আগে গত ৫ আগস্ট উন্নত চিকিৎসার জন্য কাতারে যান সাইফউদ্দিন। বিষয়টি নিশ্চিত করে বিসিবি চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরি বলেন, ‘এই মুহূর্তে তার (সাইফউদ্দিন) তো কোনো ইনজুরি নেই। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও খেলছে। তবে ওনার ব্যাক একটা ইনজুরি আছে, যার কারণে মাঠে অন এবং অফ থাকে। সে কারণে ভালো একজন স্পাইন বিশেষজ্ঞ দেখানো হবে সাইফউদ্দিনকে। সেখানেই তার পরবর্তী চিকিৎসা হবে।’
সাইফউদ্দিনের সঙ্গে দেশে ফিরেছেন আরও দুই ক্রিকেটার। পেসার আশিকুজ্জামানকেও দেওয়া হয়েছে বিশেষ চিকিৎসা। তাকেও ইনজেকশনের আওতায় আনা হয়েছে। এছাড়া অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী আরেক পেসার অভিষেক দাসের ইনজুরি ছিল কুঁচকিতে। কাতারে চিকিৎসা নেওয়ার পর তিনিও এখন সুস্থ আছেন বলেই জানা গেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ