পাকিস্তান একাদশ ঘোষণা করল জেনেনিন ভারত-পাকিস্তানের ম্যাচের সময়
পাকিস্তান প্রমাণ করে দিল যে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের আগের দিন শুধু ছোট দলেই জন্য সেদিন একাদশ ঘোষণা করেননি তারা সেটার প্রমাণ দিল ভারতের বিপক্ষে একদিন আগেই দল ঘোষণা করে। বড় ইভেন্টের আগে নেপালের বিপক্ষে প্রথম এমন ঘটনা ঘটায় পাকিস্তান। সেই ম্যাচটির আগে তারা ১৮ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করেছিল। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও একই কাজ করলো বাবর আজমের দল। ম্যাচ শুরুর ১৯ ঘণ্টা আগেই তারা একাদশ ঘোষণা করেছে। এর আগে নেপাল তুলনামূলক দুর্বল হওয়ায় পাকিস্তানের অগ্রিম একাদশ ঘোষণায় চমক থাকলেও, তেমন অস্বাভাবিক মনে হয়নি। এবার ভারতের বিপক্ষে তারা সাহসই দেখিয়েছে বলা চলে!
আগামীকাল ২ সেপ্টেম্বর রোজ (শনিবার) বিকেল ৩:৩০ মিনিটে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে শুরুতেই বিশাল জয় পাওয়া পাকিস্তান। অন্যদিকে এই ম্যাচ দিয়ে এশিয়া কাপের ১৬তম আসরের যাত্রা শুরু করবে রোহিত শর্মার দল।
আগামীকাল ভারতের বিপক্ষেও একই একাদশ নিয়ে নামবে পাকিস্তান। আগের ম্যাচে বাবরদের শুরুটা ভালো না হলেও, এই পাকিস্তানি অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন। তার দেড়শ পেরোনো ইনিংসের সঙ্গে ‘চাচা-খ্যাত’ ইফতিখার আহমেদ প্রথম সেঞ্চুরি তুলে নেন ওয়ানডেতে। যা পাকিস্তানকে ৩৪২ রানের বড় সংগ্রহ এনে দেয়। পরবর্তীতে এশিয়া কাপে প্রথম বারের মতো খেলতে নামা নেপাল শাহিন আফ্রিদি-শাদাব খানদের সামনে দাঁড়াতেই পারেনি। মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় তারা। ফলে ২৩৮ রানের বড় জয় নিয়ে এশিয়া কাপ মিশন শুরু করে পাকিস্তান।
ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশ :বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live