কারা বন্দীদের সাথে ক্রিকেট খেললেন মাশরাফি
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য মাসব্যাপী বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। বুধবার (৪ অক্টোবর) কেরানীগঞ্জে প্রায় ১০ হাজার বন্দি নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
মাশরাফি শুধু টুর্নামেন্টের উদ্বোধনই করেননি, একটি দলের হয়ে ক্রিকেটও খেলেছেন। উদ্বোধনী দিনে বান্দির কেস টেবিল রাইটার্স এবং স্টাফস কিংস সুপার স্টারদের মধ্যে একটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে কেস টেবিল রাইটার্সের হয়ে বোলিং ও ব্যাটিং করেছেন মাশরাফি।
টুর্নামেন্টের ফরম্যাট টি-টোয়েন্টি। উদ্বোধনী অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রি. জেনারেল এএসএম আনিসুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের আগে কারাবন্দিদের সঙ্গে আলোচনা সভায় মিলিত হন মাশরাফি।
আলোচনা সভায় জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক কারাগারে বিভিন্ন সংশোধনমূলক ও মাদকবিরোধী কার্যক্রম এবং কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল