অবশেষে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ ক্রিকেট টিম
এশিয়ান গেমসে সোনা জিতে চীনে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সাইফ হাসানের দল ব্রোঞ্জ পদক জিতলেও সেমিফাইনালে ভারতের কাছে হেরে সেই স্বপ্ন ভেস্তে যায়। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এবারের এশিয়ান গেমসে এটি বাংলাদেশের দ্বিতীয় পদক। এর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলও ব্রোঞ্জ জিতেছিল।
টস হেরে ব্যাট করতে নেমে ৫ ওভারে পাকিস্তান ৪৮ রান করে এবং বৃষ্টি শুরু হয়। এরপর অনেকক্ষণ বৃষ্টি হলে ব্যাট করার সুযোগ পায়নি পাকিস্তান। বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য ছিল ৫ ওভারে ৬৫ রানের সমান।এই লক্ষ্য তাড়া করতে সুফিয়ান মুকিমের শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ২০ রান। প্রথম ৪ বলে ১৬ রান করে পঞ্চম বলে আউট হন ইয়াসির আলি। জয়ের জন্য শেষ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ রান। শেষ বলে মিড উইকেটে বাউন্ডারি মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন রকিবুল হাসান। বাংলাদেশের হয়ে ১৬ বলে ৩৪ রান করেন ইয়াসির।
৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ। শূন্য রানে ফেরেন জাকির হাসান ও অধিনায়ক সাইফ হাসান। এরপর আফিফ হোসেন ও ইয়াসিরের ২২ বলে ৪৪ রানের পথ দেখায় বাংলাদেশ। শেষ দুই ওভারে বাংলাদেশের দরকার ছিল ২৫ রান। এরপর চতুর্থ ওভারে আরশাদ ইকবাল ৫ রান দিয়ে আফিফের উইকেট নেওয়ায় সমীকরণ কঠিন হয়ে পড়ে। তবে শেষ ওভারে হার্ড ওয়ার্ক করেন ইয়াসির-রকিবুল। আফিফ ১১ বলে ২০ রান করেন। পাকিস্তানের আরশাদ ২ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live