সাকিবের জন্য নতুন সুখবর প্রকাশ
বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বল হাতে উড়ছে বাংলাদেশ। টাইগার অধিনায়ক সাকিব আল হাসানেরও দিন কাটছে দারুণ। এখন পর্যন্ত আফগানিস্তানের ছয় উইকেটের মধ্যে তিনটি নিয়েছেন সাকিব। নাসের হুসেন যখন ধারাভাষ্য কক্ষে কথা বলছিলেন, সাকিব তার পঞ্চম বিশ্বকাপ খেলতে মাঠে নেমে রোমাঞ্চিত দেখাচ্ছিলেন।
এদিকে মাঠের বাইরেও সাকিবের জন্য রয়েছে সুখবর। আবুধাবি টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স আগের আসরের মতোই দলে আইকন ক্রিকেটার হিসেবে টাইগার অধিনায়ককে দলে নিয়েছে। প্লেয়ার্স ড্রাফটের আগে সাকিবকে সই করেন তারা। আগের আসরেও দলের আইকন ক্রিকেটার ছিলেন সাকিব। দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
সাকিব ছাড়াও বেঙ্গল টাইগার্সের ধরে রাখা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন পাকিস্তানের ইফতিখার আহমেদ, লঙ্কান পেসার মাথিশা পাথিরানা এবং সংযুক্ত আরব আমিরাতের রোহান মুস্তাফা। আবুধাবি লিগের এবারের আসরে শিরোপার জন্য লড়বে ৬টি দল। দলগুলো হলো- ডেকান গ্ল্যাডিয়েটরস, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, বেঙ্গল টাইগার্স, নর্দান ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।
এদিকে সাকিবের ঘূর্ণিতে বিপর্যস্ত আফগানিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫৬ রান করতে গিয়ে ৮ উইকেট হারিয়েছে আফগানরা। যদিও ব্যাট হাতে শুরুটা ভালো করেছে দলটি। পেসাররা সুবিধা নিতে না পারায় ইনিংসের সপ্তম ওভারে স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। বল হাতে নেন সাকিব। কিন্তু খুব একটা ভালো করতে পারেননি। বোলিংয়ে এসে প্রথম ওভারেই বাউন্ডারি হজম করেন তিনি।
কিন্তু পরের ওভারেই সঠিক জবাব দেন সাকিব। দ্বিতীয় বলে উইকেট পান তিনি। বাঁহাতি স্পিনারের কাছে স্লগ সুইপ নিয়ে ডিপ স্কয়ারে ক্যাচ দেন ইব্রাহিম। এরপর আরও দুটি উইকেট নেন সাকিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live