পাকিস্তান ম্যাচের আগে শুভমান গিল দলে ভিরার সর্বশেষ খবর কি দেখে নিন
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই উড়ন্ত সূচনা করেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। এই দুই শিরোপার দাবিদার পরের ম্যাচ একে অপরের বিপক্ষে। বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে দুই দলই প্রস্তুতি নিচ্ছে। চলছে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ।
তবে এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় চিন্তা হল ওপেনিং পজিশন। ডেঙ্গুর কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি শুভমান গিল। তার বদলে রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধেছেন ইশান কিশান। তবে মৌসুমের বড় ম্যাচে রান পাননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার পর অবশ্য আফগানিস্তানের ম্যাচে তিনি ৪৭ রান করেন।
তবে দ্বিতীয় স্থানে থাকা শুভমানকে মিস করেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাকে পেতে মরিয়া ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর সেই সম্ভাবনা কিছুটা জোরালো হয়েছে। গত রাতে চেন্নাই থেকে আমেদাবাদে উড়ে এসেছিলেন গিল। এমনকি আজ (বৃহস্পতিবার) অনুশীলন করার কথা রয়েছে তার।তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আরও একদিন আগেই পাচ্ছে ভারত। গিলের শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে ভারত। তবে তরুণ ওপেনারকে পুরোপুরি ফিট হওয়ার জন্য সময় দেওয়ার পক্ষে তারা।
এর আগে গত সপ্তাহের শুরুতে গিল ডেঙ্গুতে আক্রান্ত হন। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামেনি। এরপর সোমবার জানা গেল এই ভারতীয় ওপেনার দলের সঙ্গে দিল্লি যাননি। ক্রিকেট মিডিয়া ক্রিকবাজ জানিয়েছে, প্লেটলেটের সংখ্যা কম থাকায় গিলকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তাকে সেখানে বেশিক্ষণ থাকতে হয়নি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live