পাকিস্তানের রিজওয়ানের কাপল পুড়িয়ে ম্যান অব দ্য ম্যাচ হলো বুমরাহ
জসপ্রিত বুমরাহ নতুন বলে মিতব্যয়ী ছিলেন। কিন্তু প্রথম স্পেলে উইকেটের দেখা পাননি এই ডানহাতি পেসার। ৩৪ তম ওভারে বোলিংয়ে ফিরে তিনি তার আক্ষেপ কাটিয়ে উঠলেন। এই স্পেলে টানা দুই ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচের চিত্রনাট্য পাল্টে দেন তিনি। তাই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তার হাতে।
এক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল থাকলেও অপর প্রান্তে অটল মোহাম্মদ রিজওয়ান। উইকেটে থিতু হয়ে বড় রানের পথে হাঁটছিলেন তিনি। ৪৯ রান করা এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে থামান বুমরাহ। ৩৪তম ওভারে পেসারের নিচু বল কাটতে গিয়ে বোল্ড হন রিজওয়ান।
এক ওভার পর আক্রমণে ফিরে শাদাব খানকেও বোল্ড করেন এই ডানহাতি পেসার। এবারও ব্যাটারটি অফ স্টাম্পে কম থাকায় লাইন মিস করে। শাদাবের স্টাম্প উপড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ডও ভেঙে দেন বুমরাহ।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত ১৯১ রানে থামে বাবর আজমের দল। ছোট লক্ষ্য তাড়া করে সহজ জয় পায় ভারত। ৩১তম ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রোহিতের দল। ১১৭ বল হাতে, তারা ৭ উইকেটে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live