ডিসেম্বর থেকে অতিরিক্ত বেতন সুবিধা পেতে পারেন পোশাক শ্রমিকরা
আগামী ডিসেম্বর থেকে বাড়তি বেতন পাবেন পোশাক শ্রমিকরা। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাদের ন্যূনতম মজুরি সংশোধন করা হবে।
বুধবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ন্যূনতম মজুরি বোর্ডের পঞ্চম সভায় মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা এ তথ্য জানান।
সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলা বৈঠকে বোর্ড ন্যূনতম মজুরি নিয়ে একমত হতে পারেনি। গত ২২ অক্টোবর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৩৯৩ টাকা করার প্রস্তাব দেন শ্রমিক পক্ষের প্রতিনিধি। বিপরীতে ন্যূনতম মজুরি ২ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১০ হাজার ৪০০ টাকা করার প্রস্তাব করেন মালিক প্রতিনিধি। বৈঠকে উভয় পক্ষের প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কিন্তু শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। দুই পক্ষই বেশি সময় নেয়।
ফলে শেষ পর্যন্ত পোশাক শ্রমিকদের মজুরি কতটা বাড়ানো হবে তা বলা যাচ্ছে না। এটা জানতে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।
তিনি বলেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বেতন সাত গ্রেড থেকে পাঁচে আনা। এখানে মালিক-কর্মচারী উভয় পক্ষই একমত হয়েছে। তবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ন্যূনতম মজুরি নিয়ে আরেকটি বৈঠক হবে। ওই বৈঠকে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন তৈরি পোশাক মালিকদের প্রতিনিধি ও বিজিএমইএর সাবেক সভাপতি ড. সিদ্দিকুর রহমান, মাকসুদ বেলাল সিদ্দিকী, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনিসহ বোর্ড সদস্যরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন