সৌরভকে ছাড়িয়ে অধিনায়ক রোহিতের বিশ্বরেকর্ড
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে ভারত। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ডাচদের হারানোর পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েন। 'হিটম্যান' নামে জনপ্রিয় রোহিত শর্মা অধিনায়ক হিসেবে দুটি রেকর্ডে সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন
নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন, রোহিত প্রথম ভারতীয় অধিনায়ক যিনি বিশ্বকাপে ৫০০ রান টপকালেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৪ বলে ৬১ রানের ইনিংস খেলে এই রেকর্ড গড়েন ভারতীয় অধিনায়ক। সৌরভ গাঙ্গুলীর ২০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন তিনি।
এর আগে ২০০৩ বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছিলেন সৌরভ। সেই ইভেন্টে ১১ ইনিংসে ৪৬৫ রান করেছিলেন কলকাতার যুবরাজ। বিরাট কোহলি ২০১৯ বিশ্বকাপে খুব কাছাকাছি এসেছিলেন কিন্তু এই রেকর্ড ভাঙতে পারেননি। তিনি ৪৪৩ রান করেছিলেন।
আজ সৌরভকে হারিয়ে আরও একটি রেকর্ড গড়েছেন রোহিত। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি ম্যাচ জিতলেন এই ওপেনার। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ সহ টানা ৯ ম্যাচ জিতেছেন রোহিতরা। ২০০৩ বিশ্বকাপে টানা ৮টি ম্যাচ জেতার সৌরভের রেকর্ডকে পেছনে ফেলেছেন।
টুর্নামেন্টে ভারত প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে। গ্রুপ পর্বের শেষটাও ছিল দারুণ। তাদের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড, যারা চতুর্থ হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। আগামী বুধবার (১৫ নভেম্বর) দুপুর ২.৩০ মিনিটে ফাইনালে ওঠার লড়াইয়ে কিউই দলের মুখোমুখি হবে রোহিত শর্মার দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live