দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি করে যত আয় করল জাতীয় পার্টি
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনে ১ হাজার ১৭৯টি মনোনয়ন ফরম বিক্রি করে ৩ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা আয় করেছে জাতীয় পার্টি। মঙ্গলবার (২১ নভেম্বর) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রথম দিনে (২০ নভেম্বর) ৫৫৭টি মনোনয়ন বিক্রি করে ১ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকা এবং দ্বিতীয় দিনে (মঙ্গলবার) ৬২২টি ফরম বিক্রি করে ১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকা আয় হয়েছে।
দেলোয়ার জালালী আরও বলেন, মনোনয়ন ফরম বিক্রি ২৩ নভেম্বর পর্যন্ত চলবে।প্রতিটি ফরমের দাম ৩০ হাজার টাকা।জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা ও সংশয় আছে। তাই আমরা ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছি। মহাজোটে নয়, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর