একাধিক চমক নিয়ে আর্জেন্টিনার ২৪ সদস্যের শক্তিশালী দল ঘোষণা
দারুণ সময় পার করছে আর্জেন্টিনা জাতীয় দল। বিশেষ করে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচে যেন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে মাথা উচু করে রেখেছে বিশ্বচ্যাম্পিয়নরা। জাতীয় দলে ভালো সময় গেলেও যারা ভবিষ্যতে দলের প্রতিনিধিত্ব করবেন তাদের সময় ভালো কাটেনি।
সদ্য সমাপ্ত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে হেরেছে ভবিষ্যতের মেসি-ডি মারিয়া। আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল কখনো ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে খেলেনি। জাতীয় দল ও অনূর্ধ্ব-১৭ দলের ব্যস্ততার পর এখন শুরু হচ্ছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের ব্যস্ততা।
অনূর্ধ্ব-২৩ দলকে বলা হয় জাতীয় দলের ছায়া দল। বলা যায়, ওই দলের বেশির ভাগ খেলোয়াড়ই জাতীয় দলে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। এবার আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দল প্রি-অলিম্পিক টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছে।
প্রাক-অলিম্পিক টুর্নামেন্ট ভেনেজুয়েলায় নতুন বছরের ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনার ফুটবল। ঘোষিত দলের প্রত্যেক সদস্যকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দলে যোগ দিতে হবে। সেদিন থেকে অনুশীলন করবে তারা। টানা তিন দিন এই মহড়া চলবে।
দলে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন:
মার্কো ডি সেসার, লুসিয়ানো গন্ডু, ফেদেরিকো রেডন্ডো, জুয়ান স্ফোরজা, ইয়ান গ্লাভিনোভিচ, ফ্রান্সিসকো গনজালেজ, লুকাস এসকুইভেল, ব্রুনো জাপেলি, জোয়াকুইন গার্সিয়া, সান্তিয়াগো ক্যাস্ট্রো, লিয়েন্দ্রো ব্রে, নিকোলাস ভ্যালেন্টিনি, ভ্যালেন্টিন বারকো, ইজেকুয়েল ফার্নান্দেজ, ক্রিশ্চিয়ান মেডিনা, রামিরো এনরিক, রডরিগো ভিলাগ্রা, রোকো রিওস নভো, গঞ্জালো লুজান, ফ্যাকুন্ডো সাঙ্গুইনেত্তি, পেড্রো দে লা ভেগা, ফ্যাকুন্ডো ফারিয়াস, থিয়াগো আলমাদা ও ফ্যাব্রিসিও ইয়াকোভিচ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live