তীব্র শীত নিয়ে এই সব জায়গায় বৃষ্টি হতে পারে আজ, ০১/০২/২০২৪ আবহাওয়ার খবর
কয়েকদিনের তীব্র শীতের পর গতকাল মধ্যরাতে হঠাৎ করেই বৃষ্টি হয় রাজধানীতে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে
বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, সিলেট এবং বরিশাল ও চট্টগ্রাম জেলার দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে এবং কোথাও কোথাও বিকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ পরিবহন এবং স্থল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারাদেশে রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের বেলায় সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ভারী কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও বিকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তাপমাত্রা: সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে ।
বর্ধিত ৫ দিনের শুরুর দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং মাঝামাঝি সময়ে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- ব্রাজিল বনাম হাইতি: জানুন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আজকের খেলার সূচি: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি
- মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকাল ৭টা নয় ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: লাইভ দেখার সহজ উপায়
- ইউএসএ বনাম অস্ট্রেলিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সুইজারল্যান্ড বনাম বসনিয়া: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- স্কটল্যান্ড বনাম মরক্কো: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE