শীতে আসছে পরিবর্তন জানালো আবহাওয়া অফিস!
আগামী ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকা এবং অন্যত্র মাঝারি থেকে ভারী কুয়াশা পড়তে পারে, গভীর রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
এছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অন্যদিকে, উপমহাদেশীয় উচ্চচাপ এলাকার অধিকাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একটি স্বাভাবিক মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া অফিস বলছে, সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। নতুন পূর্বাভাসে বর্ধিত পাঁচদিনের রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- আজকের স্বর্ণের দাম কত? ২২ ক্যারেটের ভরিতে নতুন দর
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ, জেনে নিন কারা পাবেন সুবিধা
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ৫ বিষয়ে ৪০০ নম্বর, ২০-৪০ শতাংশ শিক্ষার্থী পাবে বৃত্তি পরীক্ষার সুযোগ