৫ দিনে বৃষ্টির পূর্বাভাসে নতুন তথ্য আবহাওয়া অফিস!
দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেশি হলেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির কম। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শীতের তীব্রতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতাও রয়েছে।
গতকাল দেশের কোথাও বৃষ্টি হয়নি। আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১০ ফেব্রুয়ারি) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তর সীমান্তের পঞ্চগড় জেলার তেতুলিয়ায় গত দুই দিনে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তবে গত দুই দিনে রাজধানীর তাপমাত্রা কিছুটা বেড়েছে। গত শনিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বেড়েছে, রবিবার ১৭ ডিগ্রিতে পৌঁছেছে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এ সময়ে গভীর রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সোমবার বাদে আগামীকাল মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আগামী পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- আজকের স্বর্ণের দাম কত? ২২ ক্যারেটের ভরিতে নতুন দর
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ, জেনে নিন কারা পাবেন সুবিধা
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ৫ বিষয়ে ৪০০ নম্বর, ২০-৪০ শতাংশ শিক্ষার্থী পাবে বৃত্তি পরীক্ষার সুযোগ