টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে মুশফিকের রহস্যময় মন্তব্য
রংপুর-বরিশাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুফকুর রহিম এসব কথা বলেন। বাইরে অপেক্ষা করছিলেন নুরুল হাসান সোহান। ভেতরে একের পর এক অজানা তথ্য জানাচ্ছিলেন মুশফিক। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। রংপুর অধিনায়ক সোহান বাইরে অপেক্ষা করায় মুশফিকের সংবাদ সম্মেলন বেশিক্ষণ স্থায়ী হয়নি। সংবাদ সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার পর অভিজ্ঞ মুশফিক জানান, টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে এখন আর আক্ষেপ করেন না তিনি।
সংযুক্ত আরব আমিরাতে ২০২২ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন মুশফিক। কারণ হিসেবে জানিয়েছিলেন, বাকি দুই ফরম্যাটে মনোযোগ দিতে চান তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের পর মুশফিক দুইটি বিপিএল খেলেছেন। দুইটিতেই দুর্দান্ত পারফরম্যান্স এই অভিজ্ঞ ক্রিকেটারের।
গতবার সিলেট স্ট্রাইকার্সের ফিনিশারের ভূমিকায় খেলে ১৫ ইনিংসে তার রান ৩৫৭, গড় ৩৯, স্ট্রাইক রেট ১৩২। এবার ১৪ ইনিংসে মুশফিকের রান ৩৩ গড় ও ১২৩ স্ট্রাইক রেটে ৩৬৭। এমন দুর্দান্ত ক্রিকেটারকে যে কোনো দলই চাইবে সেরা একাদশে রাখতে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কিছুটা অভিমানী সুরে মুশফিক বলেন, ‘এটা তো এখন ভালো খেলার পর বলছেন।
আমি শুধু একটা প্রশ্ন করি, আমি কি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছি নিজের ইচ্ছায়? এতটুকু শুধু বলার আছে।’ সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার পথে মুশফিক কয়েক পা এগিয়ে মাথা ঘুরিয়ে বলেন, ‘যখন অবসর নিয়েছিলাম, তার আগের এক মাস একটু দেখে নিয়েন। আর কিছু বলার নেই।’ মুশফিকের এমন বক্তব্য অনেক প্রশ্নেরই তৈরি করছে। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে তারকা এই ক্রিকেটারের অবসরের পেছনে যে ‘অন্য রহস্য’ লুকিয়ে তা যেন মুশফিকের কালকের বক্তব্যের পর অনেকটাই স্পষ্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live