নির্ধারিত সূচির অনেক আগেই বাংলাদেশে শ্রীলঙ্কা দল!
বিপিএল নিয়ে এখন উচ্ছ্বসিত বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। বিপিএলের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আবার ঘরের মাঠে খেলবে বাংলাদেশ সাথে দুটি টেস্ট ম্যাচও খেলবে। শুক্রবার (১ মার্চ) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে বিপিএলের দশম পর্ব। ওইদিন বাংলাদেশে আসার কথা ছিল শ্রীলঙ্কার।
যদিও আগের দিন ঢাকায় পা রেখেছিল লঙ্কানরা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ২৭ জনের একটি বহর ঢাকায় আসার পর তাদের গন্তব্য হয় সিলেট। আসন্ন এই সিরিজে দুই দল তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে। ৪ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টির বাকি দুই রাউন্ড ৬ ও ৯ মার্চ একই ভেন্যুতে খেলা হবে। প্রথম দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে বিকেল ৩টায়।
সিলেটের পর চট্টগ্রামে উড়াল দেবে দুটি দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে। ১৩ মার্চ দুপুর আড়াইটায় প্রথম ওয়ানডে খেলবে দুই দল। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৮ মার্চ। দুটি ম্যাচই দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে, তবে শেষ ওয়ানডে হবে সকাল ১০টায়। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে।
সাদা বলের ক্রিকেট শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২২-২৬ মার্চ। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live