কঠিন সময় পার করে ভবিষ্যতে যেখানে খেলতে চান নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র আপাতত খেলার বাইরে। হাঁটুর ইনজুরির কারণে বেশ কয়েক মাস ধরে ফুটবল খেলেননি তিনি। পরবর্তী কোপা আমেরিকা টুর্নামেন্টেও তার অংশগ্রহণ না হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে পুনর্বাসন চলছে নেইমারের। মাঠে ফেরার লড়াই চলছে প্রতিদিনই।
বেশ কয়েক মাস ফুটবল দুনিয়া থেকে দূরে থাকলেও জীবন উপভোগ করছেন ব্রাজিলিয়ান তারকা। নেইমারকে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে দেখা যাচ্ছে। গত শনিবার তাকে বাহরাইন গ্র্যান্ড প্রিক্সে দেখা গেছে। সেখানে তিনি রেসিং জগতের অনেক মানুষের সাথে দেখা করেন। তিনবারের চ্যাম্পিয়ন ম্যাক্স ভার্স্টাপেনও ছিলেন সেখানে।
ইএসপিএন-এর সাথে কথোপকথন ছিল। সেখানে চমকপ্রদ খবর দিলেন নেইমার। ডেভিড বেকহ্যাম এবং ইন্টার মিয়ামির সহায়তায় তিনি আবার লিওনেল মেসির সাথে খেলতে চান। যদিও এটা স্পষ্ট বার্তা না, তবে নেইমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি আমেরিকান ক্লাবে যেতে চান।
তাকে ইন্টার মিয়ামিতে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের জুটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। এই দুজনের পাশাপাশি জর্ডি আলবা এবং সার্জিও বুসকেটস বার্সেলোনা থেকে আমেরিকান ক্লাবে গিয়েছিলেন। তারা সবাই ছিলেন নেইমারের সতীর্থ। চার বছর কাতালান ক্লাবে তাদের সতীর্থ ছিলেন নেইমার।
তবে ইন্টার মায়ামিকে নিয়ে কথা বলতে গিয়ে বরং মেসির সঙ্গে খেলার কথাই নতুন করে উচ্চারণ করলেন ব্রাজিলের এই তারকা, ‘আমার আর মেসির একসঙ্গে খেলা? আমি তেমনটাই আশা করি। সত্যিই আশা করি আমরা আবার একসঙ্গে খেলতে পারব। সবাই তাকে চেনে। আমার মনে হয়, (মায়ামিতে) সে সুখেই আছে। আর যদি সে খুশি থাকে, তবে আমিও খুশি।’
এই মুহূর্তে মাঠের বাইরে আছেন নেইমার। সৌদি ফুটবলে আল-হিলালের খেলোয়াড় তিনি। যদিও সেখানে ব্যাপক সমালোচনার শিকার তিনি। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও প্রায়ই তাকে দেখা যায় বিভিন্ন পার্টিতে। এছাড়া শারীরিকভাবেও খানিকটা মুটিয়ে গিয়েছেন। খেলার মাঝে না থাকার সুবাদে ফিটনেস হারিয়েছেন। সেটাও যেন সইতে পারছেন না সৌদি আরবের দর্শকরা।
উল্লেখ্য, ক্যারিয়ারে দুই দফায় লিওনেল মেসির সঙ্গে খেলেছেন নেইমার। প্রথমবার বার্সেলোনায়। পরের প্যারিস সেইন্ট জার্মেইনে। বার্সায় মেসির সঙ্গে ছিলেন সুয়ারেজ, আলবা কিংবা বুস্কেটস এর মতো তারকারাও। ইন্টার মায়ামির মালিক একে একে মেসির সব বন্ধুই জড়ো করেছেন ইন্টার মায়ামির গোলাপি শিবিরে। নেইমারের দিকেও যে তার নজর আছে, তা প্রকাশ পেয়েছিল আগেই। আর এবার নেইমার নিজেই জানালেন আগ্রহের কথা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!