তীব্র কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টি নিয়ে নতুন খবর শুনালো আবহাওয়া অফিস
মার্চ মাসে দুই থেকে তিন দিন হালকা থেকে মাঝারি বজ্রঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া চলতি মাসে একদিন আক্রমন করতে পারে শক্তিশালী কালবৈশাকি ঝড়। মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১-২টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর তাদের মার্চ মাসের দূরপাল্লার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।
সবেমাত্র শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে, জাতীয় ভূখণ্ডে মোট বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম ছিল (-36%)। তবে ময়মনসিংহ ও সিলেট জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম জেলায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। এসব এলাকার মধ্যে ২২ ফেব্রুয়ারি সিলেটের শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ (হালকা/মাঝারি ধরনের) ১ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১-২ টি মৃদু (৩৬-৩৮° সে.) অথবা মাঝারি (৩৮-৪০° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে। আর এই সময়ে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।
এদিকে, আজ সোমবার (৪ মার্চ) দুপুর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দুপুর ১টা পর্যন্ত দেয়া ওই পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- সংসদে নতুন আইন পাস: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই