দ্য হান্ড্রেডের ড্রাফট শেষ, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দলে লিটন দাস ও তামিম
ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও দেশ সেরা ওপেনার তামিম ইকবালসহ ১৬ বাংলাদেশি ক্রিকেটার। তবে ড্রাফট থেকে কোনো ফ্রাঞ্চাইজি তাদের নিতে কোনো রকম কোনো আগ্রহ দেখায়নি।
১৬ বাংলাদেশির মধ্যে তামিম, সাকিব ছাড়াও ছিলেন লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ তামিম, আফিফ হোসেন, শামীম হোসেন, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার। এ ছাড়া একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে নাম দিয়েছিলেন জাহানারা আলম।
তবে বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটারই দল পাননি। ড্রাফটে ৭৫ হাজার পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব। আগে তিনবার ড্রাফটে নাম দিয়েছিলেন বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার, তবে দল পাননি কোনোবারই। তামিম ও লিটনের ভিত্তি মূল্য ছিল ৬০ হাজার পাউন্ড, এ ছাড়া তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের ৫০ হাজার পাউন্ড। বাকিরা রয়েছেন নো রিজার্ভ প্রাইস ক্যাটাগরিতে।
২ দেশের ৮৯০ জন ক্রিকেটার এই টুর্নামেন্টের ড্রাফটে নিজেদের নাম জমা দিয়েছিলেন। যদিও মাত্র ৭৫টি জায়গা খালি ছিল। বাংলাদেশি ক্রিকেটাররা ছাড়াও দ্য হান্ড্রেড ড্রাফটে দল পাননি বিশ্বের অনেক তারকা ক্রিকেটার। এ তালিকায় আছেন ইংল্যান্ডের জেসন রয়, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এমনকী পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো ক্রিকেটাররাও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!