কোপা আমেরিকার স্কোয়াডে মেসি-দি মারিয়া থাকবে কিনা জানিয়ে দিলেন কোচ স্কালোনি
লম্বা সময় ধরে ফর্মের তুঙে আছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের জয়ের পর থেকে আরও উড়ছে আর্জেন্টিনার ফুটবলাররা। সদ্য শেষ হওয়া এলসালভাদর ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচেই দুর্দান্ত ফর্মে ছিল তারা। তবে এখনো কোপার স্কোয়াড নিয়ে সবকিছু চূড়ান্ত করে ফেলেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে এলসালভাদর ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ খেলে আর্জেন্টিনা। দুইটি ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। আর এমন দাপুটে পারফরমেন্স নিঃসন্দেহে সন্তোষজনক লিওনেল স্কালোনির জন্য। কোপা আমেরিকার জন্য দুজনের জায়গা পাকা বলে উল্লেখ করেছেন বিশ্বকাপজয়ী কোচ। একজন লিওনেল মেসি, অন্যজন আনহেল দি মারিয়া।
কোস্টারিকার বিপক্ষে ম্যাচের পর গণমাধ্যমকে তিনি বলেছেন, 'আমরা এই সফর নিয়ে খুবই সন্তুষ্ট, যেভাবে আমরা খেললাম। শেষ পর্যন্ত দেখা গেল যে, সহজ প্রতিপক্ষ বলে কিছুই নেই। সবাই আমাদের কাজ কঠিন করে ফেলেছিল। দ্বিতীয় ম্যাচে (কোস্টারিকার বিপক্ষে) আমাদের দল দারুণ পরিণত পারফরম্যান্স করেছে। কারণ আমরা খুব কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম। দ্বিতীয়ার্ধের ২৫ মিনিট আমরা ভীষণ ভালো খেলেছি। আমি এটা নিয়ে খুব খুশি।'
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রেই হবে কোপা আমেরিকার পরবর্তী আসর। সেখানে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে আলবিসেলেস্তেরা। কোপার স্কোয়াড প্রসঙ্গে আর্জেন্টাইন কোচের ভাষ্য, 'এখানে যারা আছে তাদের কারও দলে থাকার নিশ্চয়তা আমি দিতে পারছি না। কেবল একজন বাদে, যে এখানে নেই। আপনারা জানেন তিনি কে (মেসি)। বাকিদেরটা দেখা যাবে কী হয়। ওহ হ্যাঁ, ফিদেও (দি মারিয়া) থাকবে। তার থাকাও নিশ্চিত।'
আর্জেন্টিনার বর্তমান দলে রয়েছেন দারুণ কয়েকজন মিডফিল্ডার। এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্তার, জিওভানি লো সেলসো, রদ্রিগো দি পল ও লেয়ান্দ্রো পারদেস খেলেছেন কোস্টারিকার বিপক্ষে। মিডফিল্ডারদের আধিক্য তিনি স্কালোনি বলেছেন, 'দলে সব সময়ই ভালো ভালো মিডফিল্ডার ছিল। এজিকিয়েল (পালাসিওস) এই সফরে আসেনি। গিদোও (রদ্রিগেজ) নেই। থিয়াগো (আলমাদা) অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে আছে। আমাদের পর্যাপ্ত খেলোয়াড় আছে। কারও পারফরম্যান্স খারাপ হয়ে গেলে অন্য কেউ খেলবে।'
এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে গোলরক্ষক ওয়ালতার বেনিতেজের। তার কোপা আমেরিকার দলে থাকার সম্ভাবনাও জানিয়েছেন স্কালোনি, 'ফুটবল বিশ্বে কোনো কিছুরই নিশ্চয়তা নেই। যেহেতু সে এখানে রয়েছে, তাই তার জোরালো সম্ভাবনা রয়েছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!