Alamin Islam
Senior Reporter
বাংলাদেশের হারার পেছনে দায়ি কোচের ভুল সিদ্ধান্ত
এশিয়ান কাপ বাছাইপর্বের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে হংকংয়ের কাছে ৩-৪ গোলের হৃদয়বিদারক পরাজয় বরণ করেছে বাংলাদেশ। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে দুবার সমতা ফিরিয়েও শেষ মুহূর্তে হ্যাটট্রিকম্যান রাফায়েল মেরকিসের গোলে স্বপ্নভঙ্গ হয় লাল-সবুজ জার্সিধারীদের। এই পরাজয়ের পর থেকেই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার একাদশ নির্বাচন এবং কৌশল নিয়ে ফুটবল মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
কোচের ভুল সিদ্ধান্তেই কি ডুবলো বাংলাদেশ?
ফুটবল বিশ্লেষকদের মতে, ম্যাচের শুরুতেই কোচ ক্যাবরেরার কিছু অপ্রত্যাশিত সিদ্ধান্ত দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সামিত শোম, ফাহমিদুল ইসলাম, জায়ান হাকিম এবং বিশেষ করে দলের প্রাণভোমরা জামাল ভূঁইয়ার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের শুরুর একাদশে না রাখাটা ছিল বড় ভুল। শেষ মুহূর্তে সামিত শোমের গোলে যখন বাংলাদেশ সমতা ফেরায়, তখন অনেকেই প্রশ্ন তুলেছেন, এই খেলোয়াড়দের যদি আগে সুযোগ দেওয়া হতো, তাহলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। ৯৯তম মিনিটে সমতা ফেরানোর পরও ম্যাচ শেষ করতে না পারার আক্ষেপ বাংলাদেশকে আরও পোড়াচ্ছে।
৭ গোলের থ্রিলারে শেষ মুহূর্তের হতাশা:
ম্যাচের শুরুটা ছিল বাংলাদেশের পক্ষেই। ১৩তম মিনিটে হামজা চৌধুরীর বুদ্ধিদীপ্ত গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের ডান পাশ থেকে নেওয়া তার ফ্রি কিক হংকংয়ের ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জালে জড়ায়। প্রথম ৩০ মিনিট বাংলাদেশের দাপট ছিল চোখে পড়ার মতো। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে কর্নার থেকে আসা বলে এভারটন কামারগোর গোলে হংকং সমতা ফেরায়। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশকে আবারও ধাক্কা দেয় হংকং। ৫০তম মিনিটে অফসাইড ফাঁদ ভেঙে রাফায়েল মেরকিস ২-১ গোলে এগিয়ে দেন দলকে। এরপর ৭৪তম মিনিটে মেরকিস আবারও গোল করে ব্যবধান ৩-১ করেন, যা বাংলাদেশের ওপর চাপ বাড়ায়।
তবে হাল ছাড়েনি বাংলাদেশ। ৮৪তম মিনিটে শেখ মোরছালিনের গোলে ব্যবধান কমে ২-৩ হয়। জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে ফাহামিদুল বক্সে বল বাড়ান এবং হংকং গোলকিপারের ভুলে বল পেয়ে জালে জড়ান মোরছালিন।
নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা ৯ মিনিটেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ৯৮তম মিনিটে বদলি খেলোয়াড় সামিত সোমের হেডে বল জালে জড়ালে ৩-৩ গোলে সমতা ফেরে। এটি ছিল বাংলাদেশ দলের জার্সিতে সামিতের প্রথম গোল, কিন্তু এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। সমতা ফেরানোর কয়েক মুহূর্ত পরই আবারও গোল হজম করে বাংলাদেশ। হ্যাটট্রিকম্যান রাফায়েল মেরকিস চতুর্থ গোল করে হংকংয়ের জয় নিশ্চিত করেন। বল জালে জড়ানোর পরপরই রেফারির শেষ বাঁশি বাজে। ৩-৪ গোলের এই পরাজয়ে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের স্বপ্ন আরও কঠিন হয়ে গেল।
ম্যাচ শেষে হামজা চৌধুরীকে হতাশায় মাঠে বসে থাকতে দেখা যায়। ম্যাচের শুরুতে তিনিই বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার সেই প্রচেষ্টা দলের মুখে হাসি ফোটাতে পারেনি।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি