চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন কলকাতা অধিনায়ক শ্রেয়স আইয়ার
টানা তিন ম্যাচ জয়ের পর হারের স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু চতুর্থ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বাজে ভাবে হেরে কলকাতা নাইট রাইডার্স। সোমবার চিপকে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তারা মুখ তুবড়ে পড়ে। মূলত ব্যাটিং ব্যর্থতার জেরেই হারতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে নাইটরা।
তবে একটি ম্যাচ হারের পর খুব বেশি বিচলিত নন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার। ম্যাচের শেষে তিনি হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, পাওয়ার প্লে-র পর আর কাদের কোনও পরিকল্পনাই কাজে আসেনি।
ম্যাচের পর শ্রেয়াস আইয়ার বলেন, ‘পাওয়ারপ্লেতে আমরা শুরুটা খারাপ করিনি। কিন্তু আমরা একটানা উইকেট হারাতে থাকি। পাওয়ারপ্লে-এর পর আমরা কন্ডিশনটাই ঠিক করে ধরে উঠতে পারিনি। সেই সময়ে রান করা সহজ ছিল না। ওরা (সিএসকে) ওখানকার কন্ডিশন ভালো করে জানে, তাই পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে। নতুন ব্যাটসম্যানদের জন্য প্রথম বল থেকেই রান করাটা সহজ ছিল না। আমরা ইনিংস গড়ার চেষ্টা করছিলাম, কিন্তু পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।’
শ্রেয়স আইয়ার আরও জানান, পাওয়ার প্লে-এর পর তাঁর পরিকল্পনা কী ছিল? তিনি বলেন, ‘পাওয়ারপ্লে করার পর উইকেট বদলে গিয়েছিল। আমরা ভেবেছিলাম ১৬০-১৭০ ভালো স্কোর হবে, কিন্তু আমরা গতি হারিয়ে ফেলি। আমাদের এই হার থেকে শিক্ষা নিতে হবে। তাও ভালো যে, টুর্নামেন্টের শুরুতে এটি ঘটেছে। পরের ম্যাচ ঘরের মাঠে। আমরা আমাদের ঘরোয়া পরিস্থিতি খুব ভালো করেই জানি। তবে পরিস্থিতি বুঝতে হবে এবং সেই অনুযায়ী এগোতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম নাটকীয়তায় শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- লোকসানের জাল ছিঁড়ে লাভের পথে বস্ত্র খাতের ৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স হাইভোল্টেজ ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: ২০ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: প্রথমার্ধ শেষে, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বস্ত্র খাতে মন্দার হাওয়া: মুনাফা হারিয়ে তলানিতে ৬ কোম্পানির ব্যবসা
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বস্ত্র খাতে মন্দার কবলে ৮ কোম্পানি: আর্থিক প্রতিবেদনে বড় বিপর্যয়ের চিত্র
- আগামীকাল সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: কখন, কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম উত্তেজনায় ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল