টানা ৩ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৪২ দশমিক ৪। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৯ দশমিক ১ ও ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। চুয়াডাঙ্গা ও যশোর জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও সৈয়দপুর জেলাসহ খুলনা বিভাগের অন্য জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা, মাদারীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, বান্দরবান ও নোয়াখালী জেলাসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। প্রথম দিনের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। দ্বিতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। তৃতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেরোজার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা
- সৌদি আরবে রোজার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা
- ওমানসহ ৩ দেশে রোজার তারিখ ঘোষণা: কবে থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান?
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬)
- ব্রুনাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার রোজার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা
- টানা ৩৯ দিন বন্ধ থাকছে কলেজ, জানুন ক্লাস শুরুর তারিখ
- আরও কমলো স্বর্ণের দাম: জানুন নতুন মূল্য তালিকা
- সুপার এইটে কার খেলা কবে? দেখুন গ্রুপ ও পূর্ণাঙ্গ সূচি
- রমজানে তারাবির নামাজ: নিয়ম, নিয়ত, দোয়া ও ফজিলত বিস্তারিত
- ইন্দোনেশিয়ার রোজার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা
- ৩ গুরুত্বপূর্ণ দফতর নিজের হাতেই রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হয় জেতো নয়তো বিদায়: আজ পাকিস্তানের ভাগ্য নির্ধারণী ম্যাচ
- অবসরের ভেঙে আবারও আকাশী-সাদা জার্সিতে অ্যাঞ্জেল ডি মারিয়া?
- নাম বদলে গেল ২ কলেজের, তালিকায় আরও ৩টি
- আজকের খেলার সময়সূচি:দক্ষিণ আফ্রিকাবনাম আরব আমিরাত