এইমাত্র পাওয়া: টানা ৩ দিন বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে জানালো আবহাওয়া অফিস
মৌসুমের তাপপ্রবাহে রেকর্ড তাপমাত্রায় জনজীবনের হাঁসফাঁস অবস্থা। এমন সময়েও দেশের উত্তর-পূর্ব এবং দক্ষিণাঞ্চলে ঝড়বৃষ্টি হচ্ছে। এ ধারবাহিকতায় আগামী ৩ দিনও সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় দেয়া আবহাওয়া বার্তায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে।
এ অবস্থায় মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলা, খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে।
সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী ৪৮ ঘণ্টাতেও একই ধরনের অবস্থা থাকতে পারে। তবে শেষের ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর বর্ধিত ৫ দিনে সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- একাদশে ভর্তিতে বড় খবর, ৯৩% আসন সবার জন্য—জানুন কোটা কত
- আর মাত্র ১০ বছর! এলন মাস্ক বলছেন, টাকা ছাড়াই চলবে পৃথিবী
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- মোদী-ট্রাম্প বৈঠকের অজানা ঘটনা ফাঁস করলেন মার্কিন রাষ্ট্রদূত
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে ৪৮ গ্রাহকের কোটি টাকা উধাও, বের হলো আসল রহস্য