শেষ হলো পাপন-হাথুরু-লিপুর রুদ্ধদ্বার বৈঠক
আজ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। যার ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো ৪-১ এ। আজকের ম্যাচ শেষে বিসিবি বস পাপনের কক্ষে বৈঠকে বসে বোর্ডের শীর্ষ কর্তারা। আকস্মিক বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি, প্রধান নির্বাচক, জাতীয় দলের কোচ এবং অধিনায়কও।
জানা গেছে, বিশ্বকাপের দল ঘোষণা নিয়েই আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি। কিভাবে দল ঘোষণা করা হবে, নির্বাচক, কোচিং স্টাফদের পরিকল্পনা কী-এসবই আলোচনা হয়েছে বলে জানান তিনি। রিয়াদের সঙ্গেও কথা বলেন পাপন। অভিজ্ঞ এই ক্রিকেটারের ব্যাটিংয়ের অকুণ্ঠ প্রশংসা করেছেন বোর্ড পরিচালকরা।
সবকিছু ঠিক থাকলে সোমবার (১৩ মে) বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে বিসিবি। যদিও শেষ মুহূর্তে তাসকিনের ইনজুরি কাজটা কিছুটা কঠিন করে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। তাসকিনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন পাপন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের তো এখন দল ঘোষণা করতে হবে। সম্ভবত কাল (সোমবার) ঘোষণা করা হবে দল। আজকেই আমরা খোঁজ নিয়েছি, তাসকিনের ইনজুরি আছে। কালকে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলবো। এখনই যোগাযোগ করবো। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live