প্লে-অফের জঠিল সমীকরণের সামনে দাড়িয়ে দিল্লি ও বেঙ্গালুরু, দেখেনিন চেন্নাইয়ের অবস্থান
জমে উঠেছে আইপিএলের পয়েন্ট টেবিল। প্লে-অফের দৌড়ে কে এগিয়ে এই নিয়ে শুরু হয়ে গেছে হিসাব নিকাশ। কার সম্ভাবনা কত। কে যেতে পারে প্লে-অফে। চলুন দেখে নেয়া যাক প্লে-অফের কঠিন হিসাব নিকাশ।
গতকাল বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ। ফলে ১ পয়েন্ট করে পেয়েছে দুই দল। আর এতেই প্লে-অফ থেকে ছিটকে গেছে গুজরাট টাইটান্স। আর শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। যার ফলে কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত। কোয়ালিফায়ার জিতলেই ফাইনালে উঠবে কলকাতা। হারলেও অবশ্য সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারের।
এখণ পর্যন্ত প্লে-অফের দৌড়ে সবচেয়ে বেশি ভালো অবস্থানে আছে সানরাইজার্স হায়দরাবাদ। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। তাদের প্লে-অফে উঠার সম্ভবনা ৯৭ শতাংশ।
আসরের শেষ ভাগে এসে নানা কারণে বিপাকে পাড়েছে চেন্নাই সুপার কিংস। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। চেন্নাই সুপার কিংসের প্লে-অফে উঠার সম্ভাবনা ৯১ শতাংশ। আরও দুই বা তিনটি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ করার সম্ভাবনাও রয়েছে তাদের। সে ক্ষেত্রে হিসাবে অনেকটা এগিয়ে থাকবে নেট রানরেটের কারণে।
দিল্লি ক্যাপিটালসের সংগ্রহ ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। দিল্লির প্লে-অফে ওঠার সম্ভাবনা ৩১.৩ শতাংশ। তিন থেকে পাঁচটি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ করতে পারে তারা। সে ক্ষেত্রে দেখা হবে নেট রানরেট। আবার লখনৌর অর্জন ১২ ম্যাচে ১২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলায় দিল্লির তুলনায় তাদেরই প্লে-অফে ওঠার সম্ভাবনা বেশি (৫৬ শতাংশ)।
স্বপ্ন টিকে আছে মৌসুমে বাজে শুরু করা বেঙ্গালুরুরও। টানা ৫ ম্যাচ জিতে ভাল ছন্দে আছে তারা। গাণিতিক গণনা বলছে, শেষ ম্যাচ জিতলে বেঙ্গালুরুর প্লে-অফে ওঠার সম্ভাবনা থাকবে ৪০ শতাংশ। আরও পাঁচটি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ করারও সম্ভাবনা রয়েছে তাদের। কোহলিদের নেট রানরেট অবশ্য বেশ ভাল। তাই কিছুটা নির্ভার থাকার সুযোগ থাকবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশে ২১ ক্যারেট ও ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- আজকের খেলার সময়সূচী:আর্সেনাল বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ
- ১ মাসেই ৩-৪ কেজি ওজন বাড়ান: জানুন জাদুকরী টিপস!
- সিরিন ল্যাবস ফিনি: প্রধানমন্ত্রীর হাতে থাকা সেই ৫ লাখ টাকার ফোনের আসল রহস্য
- আবুল খায়ের গ্রুপে বিশাল নিয়োগ: এইচএসসি পাসে ১৮০ জনের ক্যারিয়ার গড়ার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ৬ মে ২০২৬)
- নারীর মন জয় করার ৫টি গোপন মনস্তাত্ত্বিক কৌশল!
- ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা: সন্ধ্যার মধ্যে সতর্কতা
- টানা ষষ্ঠ হার ও ১১৪ বছরের লজ্জা; চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেল চেলসি
- বায়ার্ন-পিএসজি মহারণ: দেখে নিন আজকের খেলার সময়সূচি